শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করে চলেছেন মোজাহার হোসেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাঃ বতুল রহমান 

মশিউর আনন্দ:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার মাঝে আছে স্বর্গীয় সুখ, আছে অনাবিল আনন্দ। যারা এধরণের চিন্তা ও মহৎকর্মে নিজেকে নিয়োজিত করেন তারা মহান ও পূজনীয়। তারাই ইতিহাসে অম্লান।
মোজাহার হোসেন ফাউন্ডেশন নামে
এমনই প্রতিষ্ঠান গড়ে উঠেছে রাজবাড়ী জেলার জৌকুড়া গ্রামে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাওয়ার লক্ষ্য নিয়ে জৌকুড়া গ্রামের কৃতি সন্তান ডাঃ বতুল  রহমান নিজ গ্রামে তাঁর পিতার নামে এই প্রতিষ্ঠান গড়ে তোলেন।
২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকেই মোজাহার হোসেন ফাউন্ডেশন গ্রামের অবহেলিত উপেক্ষিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবার জন্য গড়ে তোলে দাতব্য চিকিৎসালয়। এখানে  অভিজ্ঞ  চিকিৎসকের পরামর্শ অনুসারে  গ্রামের সাধারণ জনগণ বিনামুল্যে  চিকিৎসা  সেবা পাচ্ছেন। প্রাথমিক চিকিৎসার  পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুসারে উন্নত চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতাল কিংবা ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল অথবা ঢাকাতে রেফারড করে তাদের সুচিকিৎসা নিশ্চিত  করার ব্যাবস্থা করে আসছে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাঃ বতুল রহমান পেশায় একজন শিশু সার্জারি চিকিৎসক। সেই সুবাদে গর্ভবতী মা এবং শিশুদের জন্য রয়েছে এখানে বিশেষ ব্যবস্থা। তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে রোগীদের নিয়মিত চেক আপ, টিকা প্রদান, শিশুদের কৃমিনাশক ঔষুধ খাওয়ানোর পাশাপাশি স্বাস্থ্য,শিক্ষা এবং গনসচেতনতা মুলক কার্যক্রম পরিচালনা করে আসছে এই  প্রতিষ্ঠান।
“অন্ধজনে দেহ আলো “- এই ব্রত নিয়ে  ‘মোজাহার হোসেন  ফাউন্ডেশন’ প্রতি বছর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে আসছে। বিগত ১০ বছর ধরে ক্যাম্পে  আগত রোগীদের মধ্য থেকে চোখে ছানি জনিত অন্ধ রোগীদের বাছাই করে তাদের চোখের  ছানি অপারেশান করে লেন্স  (IOL) বসানোর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর অন্ধত্ব মোচনের মহান দায়িত্ব
পালন করে আসছে।
ডাঃ বতুল রহমানের  সার্বিক তত্ত্বাবধানে এবং আর্থিক সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে এই মহান অন্ধত্ব বিমোচন কর্মসূচী, যা এই  অঞ্চলের জনগনের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে পড়েছে। ছানি অপারেশান ছাড়াও  নেত্রনালির অপারেশান, টেরিজিয়াম, চোখে পর্দা পড়া, চোখের পাতার  সমস্যা, অকুলোপ্লাস্টি সহ চোখের বিভিন্ন অপারেশান বিনামুল্যে করে আসছে।
চোখের চিকিৎসার পাশাপাশি অন্যান্য রোগীদের চিকিৎসার পরামর্শসহ উন্নত চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফেরড করে উন্নত চিকিৎসা সেবা অথবা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও প্রযোজ্য ক্ষেত্রে অপারেশান নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনে আর্থিক সহায়তার ব্যবস্থাও  করে আসছে এই প্রতিষ্ঠান।
এই ফাউন্ডেশন হত দরিদ্র মানুষের কল্যাণে প্রতি বছর অত্র এলাকার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে। যা মানবতার সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
গ্রামীণ শিশুদের মাঝে শিক্ষার আলো  ছড়িয়ে দেবার লক্ষ্যে মোজাহার হোসেন কিণ্ডার গারটেন নামে একটি বিদ্যালয় পরিচালনা করে আসছে এই প্রতিষ্ঠান। শিশু শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত এই বিদ্যানিকেতন অত্র এলাকায় একটি পরিচিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। শিশুদের মাঝে লেখাপড়ার আগ্রহ সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর এই স্কুলে ও পার্শ্ববর্তী জৌকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের মাঝে দেয়া হয় মেধা বৃত্তি। পাশাপাশি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাতে জি পি এ-৫ প্রাপ্ত প্রত্যেক ছাত্র- ছাত্রীকে মেধা বৃত্তি প্রদান করা হয়ে থাকে। যা এই অঞ্চলের কোমলমতি শিশুদের মাঝে লেখাপড়ার প্রতি তীব্র আগ্রহ সৃষ্টি করেছে।
মানুষের মাঝে বই পড়ার আগ্রহ সৃষ্টির লক্ষ্যে “আব্দুল মজিদ মাষ্টার পাঠাগার” নামে  একটি লাইব্রেরী প্রতিষ্ঠা  করা হয়েছে। বর্তমানে ইন্টারনেট আর ফেসবুক মুখী মানুষকে বই মুখী করার লক্ষ্যে এ এক যুগান্তকারী পদক্ষেপ যা সুধীজনের বিশেষ প্রশংসা কুড়িয়েছে।
ডাঃ বতুল রহমান একজন চিকিৎসক।  প্রবাসে থাকেন স্বপরিবারে। দেশের টানে, গ্রামের মায়ায় প্রতি বছর দেশে আসেন। গ্রামের অবহেলিত উপেক্ষিত মানুষের দুঃখ কষ্ট তাকে পীড়া দেয়।তাই তিনি ভুলেননি নিজ গ্রামকে নিজ মাতৃভূমিকে। সম্পূর্ণ  নিজস্ব অর্থায়নে ও নিজ তত্ত্বাবধানে পরিচালনা করে যাচ্ছেন।
কালের বিবর্তনে হয়তবা সবই হারিয়ে যাবে, রয়ে যাবে শুধুই কীর্তি গাঁথা। মোজাহার হোসেন ফাউন্ডেশন যে কার্যক্রম পরিচালনা করে আসছে মানবতার কল্যাণে, অন্ধত্ব বিমোচনে, শিক্ষার প্রসারণে এই সুকীর্তি গাঁথা  অমর হয়ে রবে অনাদি কাল এটাই আমাদের প্রত্যাশা।
ডাঃ বতুল রহমান ছোটকাল থেকে বহু পুরষ্কার ও সম্মাননা পেয়ে আসছেন। সাম্প্রতিক ‘ফ্রেন্ডস হিউম্যানিটি বাংলাদেশ -২০২২’ সমাজসেবা, বশির আহমেদ সম্মাননা – ২০২২, দৈনিক বাঙ্গালীর কণ্ঠ পুরষ্কার – ২০২৩ সমাজসেবক সম্মানে ভূষিত হন।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD