শিরোনাম :
জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা

মাত্র ১ দিনের ব্যবধানে গৌরীপুর পরিচ্ছন্নতা কর্মীর করোনা নেগেটিভ

মশিউর রহমান কাউসার ,গৌরীপুর (ময়মনসিংহ,বাংলাদেশ)
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৫ মে, ২০২০

মাত্র এক দিনের ব্যবধানে পুনরায় নমুনা পরীক্ষায় ময়মনসিংহের গৌরীপুরে পরিচ্ছন্নতা কর্মী আব্দুর রাজ্জাক শিমুলের (৩২) করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার রিপোর্টটি নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার (১৪ মে) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয়েছে, গৌরীপুরে ওই ব্যক্তির নমুনা পরীক্ষা করে করোনার আলামত পাওয়া যায়নি। এর আগে গত ১৩ মে এ হাসপাতাল থেকে পাঠানো রিপোর্টে তিনি করোনায় আক্রান্ত বলে জানানো হয়েছিল। পরদিন পুনরায় নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার নমুনা পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রবিউল ইসলাম জানান, আব্দুর রাজ্জাক শিমুল এ উপজেলার ভাংনামারী ইউনিয়নের সুতীরপাড় গ্রামের আরব আলীর ছেলে। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্লিনার হিসেবে কর্মরত আছেন। প্রতিদিন তিনি নিজ বাড়ি থেকে কর্মস্থলে যোগদান করতেন। অতিরিক্ত সতর্কতা হিসেবে ঈশ্বগঞ্জ হাসপাতালে ৫ মে তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার (১৩ মে) নমুনা পরীক্ষা শেষে কোন লক্ষণ ছাড়াই ওই ব্যক্তির শরীরে করোনা পজিটিভ সনাক্ত হয়। পরদিন বৃহস্পতিবার পুনরায় তার নমুনা পরীক্ষার পর রিপোর্ট নেগেটিভ আসে।

তিনি বলেন, করোনা শনাক্ত হওয়ার পর উল্লেখিত ব্যক্তির বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ও তাদের ৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, এ উপজেলায় ১৪ মে পর্যন্ত ১০০ জন ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD