শামীম খাঁন, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ জেলার মহেশপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রোগ্রামিং এ বিশাল সাফল্য অর্জন করেছে। গত ৩ জুন ‘২০১৮ খ্রিঃ তারিখে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবে ১৮০ টি প্রতিষ্ঠানের অংশগ্রহণ ICT মন্ত্রনালয়ের সরাসরি তত্ত্বাবধানে একযোগে অনুষ্ঠিত জাতীয় শিশু–কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা (অনলাইন ভিত্তিক) এ সারা বাংলাদেশে বিজয়ী ৮০ জনের মধ্যে মহেশপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ২য়, ৪র্থ ও ৯ম স্থান অধিকার করেছে যথাক্রমে আরিফ রায়হান মাহি, রাতুল হাসান রাব্বি ও নাফিজ শাহারিয়ার সান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জহুরুল ইসলাম ও অন্যান্য শিক্ষকবৃন্দ বিজয়ীদেরকে ফুলের শুভেচ্ছা জানান। প্রধান শিক্ষক সাহেব তাদের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।