শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

মহা ধুমধামে নববধুকে ঘরে তুললেন মোস্তাফিজ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ জুলাই, ২০১৯
মোস্তাফিজ-সিমু দম্পতি

হাসান শাহরিয়া রিপন, সাতক্ষীরা প্রতিনিধি:বিভিন্ন শ্রেনী ও পেশার প্রায় তিন হাজার মানুষের পদচারনায় মুখরিত কার্টার মাষ্টার মোস্তাফিজের বৌভাত অনুষ্ঠানটি।শনিবার সকাল থেকেই বৌভাত অনুষ্ঠানের অতিথিদের পদচারনায় মুখরিত হতে থাকে কার্টার মাষ্টারের অনুষ্ঠান বাড়ি। বাড়িতে সুসজ্জিত আসরে বধু সুমাইয়া পারভীন শিমুকে নিয়ে পাশাপাশি বসেছিলেন এই কাটার মাস্টার। মিডিয়ার সামনে কোন কথাই তিনি বলেননি। তবে মোস্তাফিজুর রহমানের বাবা আবুল কাশেম গাজী মোস্তাফিজুর রহমানের জন্য দেশবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য যে, দুই হাজার পাচ শত অতাথীর দাওয়াত থাকলেও বৌভাত অনুষ্ঠানে হাজির হয়েছেন প্রায় তিন হাজারের অধিক মানুষ। অতিথি আপ্যায়নের খাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে খাসির বিরয়ানী, গরুর মাংস, দধি ও কোকোকোলা। সনাতন ধর্মাবলম্বীদের জন্য ছিল খাসির বিরয়ানী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপীসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২২ মার্চ সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা সুমাইয়া পারভীন শিমুকে বিয়ে করেন মোস্তাফিজুর রহমান। শিমু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ছাত্রী। শিমুর বাবা রওনাকুল ইসলাম বাবু সম্পর্কে মোস্তাফিজুর রহমানের মেজো মামা। মোস্তফিজুরে মায়ের ইচ্ছাতে পারিবারিকভাবেই মামাতো বোন সুমাইয়া পারভীন শিমুকে বিয়ে করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD