শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

মস্কোতে সি-পুতিন বৈঠক; দু’দেশের সম্পর্ক ও অভিন্ন উদ্বেগগুলো নিয়ে আন্তরিক মতবিনিময়

তুহিনা, বেইজিং:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

স্থানীয় সময় ২০ মার্চ চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মস্কোতে পৌঁছে ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন। এসময় উভয় নেতা দু’দেশের সম্পর্ক ও অভিন্ন উদ্বেগগুলো নিয়ে গভীর ও আন্তরিক মতবিনিময় করেন।

বৈঠকে সি চিন পিং বলেন, গত ১০ বছর ধরে তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছেন। সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেসে পার্টির সাধারণ সম্পাদক এবং সম্প্রতি চীনের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট পুতিন তাঁকে প্রথম অভিনন্দনবার্তা পাঠিয়েছেন, এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সি চিন পিং। তিনি বিশ্বাস করেন, প্রেসিডেন্ট পুতিনের নেতৃত্বে রাশিয়ার উন্নয়নে নতুন অগ্রগতি অর্জিত হবে।

সি চিন পিং বলেন, চীন-রাশিয়া সম্পর্কের উন্নয়নে গভীর ঐতিহাসিক যুক্তি রয়েছে। রাশিয়ার বৃহত্তম প্রতিবেশী ও সার্বিক কৌশলগত সহযোগী ও অংশীদার হিসেবে চীন সব সময় স্বাধীন কূটনৈতিক নীতি মেনে চলে। চীনের নিজস্ব মৌলিক স্বার্থ ও বিশ্ব উন্নয়নের প্রবণতার ভিত্তিতে চীন-রাশিয়া সম্পর্ককে শক্তিশালী ও উন্নত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দু’পক্ষের উচিত জাতিসংঘসহ বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা ও সমন্বয় জোরদার এবং নিজ নিজ দেশের উন্নয়নের চেষ্টা করার পাশাপাশি বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার মূল ভিত্তি হওয়া।

বৈঠকে প্রেসিডেন্ট পুতিন বলেন, গত ১০ বছরে চীন বিপুল ও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর কারণ চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দুর্দান্ত নেতৃত্ব এবং তা চীনের জাতীয় ব্যবস্থা ও পরিচালনা ব্যবস্থার প্রাধান্যকে সফল বলে প্রমাণ করেছে।

দু’পক্ষের অভিন্ন চেষ্টায় সাম্প্রতিক বছরগুলোতে দু’দেশের সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে অনেক ফলাফল অর্জিত হয়েছে।
তিনি বলেন, রাশিয়া চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাস্তব সহযোগিতা গভীরতর করতে ইচ্ছুক। আন্তর্জাতিক ইস্যুতে যোগাযোগ ও সমন্বয় জোরদার, একসঙ্গে বিশ্বের বহু-মেরুকরণ ও আন্তর্জাতিক সম্পর্কের গণতন্ত্রায়নকে ত্বরান্বিত করবে দুই পক্ষ।

দু’পক্ষ ইউক্রেন সমস্যা নিয়ে গভীর মতবিনিময় করেছে। সি চিন পিং জোর দিয়ে বলেন, ইউক্রেন সমস্যায় বেশিরভাগ দেশ উত্তেজনা প্রশমন ও আলোচনার মাধ্যমে শান্তি বাস্তবায়নকে সমর্থন করে।
এর আগে চীন আবারও রাজনৈতিক উপায়ে ইউক্রেন সমস্যা সমাধানের আহ্বান জানায় এবং স্নায়ুযুদ্ধের মানসিকতার বিরোধিতা করে। রাজনৈতিক উপায়ে ইউক্রেন সমস্যা সমাধানে চীন অব্যাহতভাবে গঠনমূলক ভূমিকা পালন করতে চায়।
সূত্র: তুহিনা, চায়না মিডিয়া গ্রুপ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD