শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

ভ্রাম্যমাণের আদালতের অভিযান:পপি ফুড প্রোডাক্টসকে জরিমানা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ মে, ২০১৯

এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের কামারখন্দে শালদাহ গ্রামে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই, ঝাল চানাচুর, পপির রুচি চানাচুর তৈরি করায় মেসার্স পপি ফুড প্রোডাক্টসকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরের দিকে অভিযান চালিয়ে ওই ফ্যাক্টরিকে জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত।

স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সেখ মো. মনজুর বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকা, ফায়ার সার্ভিসের ছাড়পত্র না থাকা, কল-কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের সনদপত্র না থাকা ও ট্রেড মার্ক লাইসেন্স না থাকার অপরাধে মেসার্স পপিফুড লাচ্ছা সেমাই ফ্যাক্টরির ম্যানেজার মুকুল হোসেনকে ভোক্তা অধিকার ২০০৯ (৪৩)ধারা অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
সেই সঙ্গে পচা লাচ্ছাসেমাই, চানাচুর ,পচা বাদাম, পোড়া তৈল, আয়োডিনহীন লবণ, মানবদেহে ক্ষতিকর বিভিন্ন ধরনের রং জব্দ করে জনসম্মুখে ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD