শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভৈরবে মাদক প্রতিরোধে শিক্ষার্থীদের সমাবেশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি :কিশোরগঞ্জের ভৈরবে মাদক প্রতিরোধে পাঁচ শতাধিক শিক্ষার্থীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার দুপুরে উপজেলা বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় উপজেলার শিমুলকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে  এই সভা ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধূরী, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার খালেদ, ভৈরব সার্কেল অফিসের অতিরিক্ত পুলিশ সুপার ধীরেন্দ্র চন্দ্র মহাপাত্র, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, সহকারী কমিশনার ( ভূমি)  মোঃ আসাদুজ্জামান, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান, শিমুলকান্দি ইউনিয়নের  আওয়ামীলীগ সভাপতি মোঃ আজিজ প্রমূখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিমুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আলম দানিছ।
মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলুন, মাদক মানুষের প্রতিভা ও সৃষ্টিশীলতাকে ধ্বংস করে এই প্রতিপাদ্যকে শ্লোগান দিয়ে আজকের অনুষ্ঠানে এলাকার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬/৭ শ ছাত্রছাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা, শিক্ষক ও সমাজের সুধীজন উপস্হিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে মাদক নির্মূলের নির্দেশ দিয়েছেন। মাদক সমাজকে ধ্বংস করছে এবং মাদকের কারণে অনেক পরিবারের সামাজিকতা নষ্ট হচ্ছে মাদক ব্যবসায়ীরা দেশের শত্রু, সমাজের শত্রু তাই আইন শৃংখলা বাহিনীকে আরও কঠোরভাবে কাজ করতে হবে এবং সমাজের সকলকেই আইন শৃংখলা বাহিনীকে সহযোগীতা করতে হবে বলে বক্তারা তাদের বক্তব্যে জানান।

এছাড়াও সমাবেশ অনুষ্ঠানে শিমুলকান্দি ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত রাখতে এলাকার দুজন ভিক্ষুককে পূর্নবাসনের লক্ষে মিলন মিয়া নামের এক ভিক্ষুককে একটি গাভী ও তারা মিয়া নামের এক ভিক্ষুককে একটি রিক্সা প্রদান করে জেলা প্রশাসক।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, আমাদের সমাজ থেকে মাদক নির্মুলে পুলিশ সর্বদা চেষ্টা করছে। সমাজের সচেতন মানুষরা পুলিশকে সহযোগীতা করলে মাদক নির্মুল করা আরও সহজ হবে বলে তিনি জানান।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী তার বক্তব্যে বলেন, সমাজের পরিবারগুলিকে আরও সচেতন হতে হবে। মাদক মানুষের জীবনকে ধ্বংস করে দেয় একথা শিশু কিশোরদেরসহ নিজদের সন্তানদেরকে জানিয়ে উপদেশ দিতে হবে। মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলুন এই প্রতিপাদ্যকে প্রচার করতে হবে। তিনি আইন শৃংখলা বাহিনীকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হতে নির্দেশ দেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD