রাজীবুল হাসান ,ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে নতুন পেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে ৮৫ হাজার শির্ক্ষাথী । এ বছর সারা দেশের সঙ্গে একযোগে কিশোরগঞ্জের ভৈরব সরকারি আর্দশ প্রাথমিক বিদ্যালয়ে মাঠে নতুন বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সকল বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ৮৫ হাজার ১ শত ৫৪ জন শিক্ষার্থীর মাঝে ৮ লাখ ১৫ হাাজার শির্ক্ষাথীদের মাঝে নতুন বই দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় ভৈরব সরকারি আর্দশ প্রাথমিক বিদ্যালয় মাঠে সরকারি বালিকা বিদ্যালয়ে উপজেলা র্নিবাহী অফিসার ইসরাত সাদমীন প্রধান অতিথি হয়ে শিক্ষার্থীদের মধ্যে এই বই বিতরণ করেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্হিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.আনিসুজ্জামান , উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি হাজী মো.সিরাজ উাদ্দন ও স্হানীয় ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল্লাহ নিয়াজ প্রমুখ ।
নতুন বছরে নতুন বই এর গন্ধ পেয়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থী মীম ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সারা বলেন, নতুন বই পেয়ে অভিভূত তারা । তারা যেন সঠিকভাবে শিক্ষা লাভ করে দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারে সেই কামনা চায় তারা । নতুন বছরের শুরুর দিনেই বই পাওয়ায় তারা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও শুভকামনা প্রত্যাশা করে ।