শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

“ভিটামিন এ খাওয়ান শিশুর মৃত্যুর ঝুকি কমান”

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ জুন, ২০১৯
বাগেরহাটে এক লক্ষ ৬৫ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বুধবার (১৯ জুন) দুপুরে বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয়ের হল রুমে সাংবাদিকদের সাথে এক ওরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য জানান হয়।

আরিফ ঢালী,বাগেরহাট প্রতিনিধি:“ভিটামিন এ খাওয়ান শিশুর মৃত্যুর ঝুকি কমান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে ১ লক্ষ ৬৫ হাজার ৮‘শ ৭৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। শনিবার (২২ জুন)সারাদিন জেলার ৯ উপজেলায় ১ হাজার ৯শ টিকাদান কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন স্বেচ্ছাসেবকরা। বুধবার (১৯ জুন) দুপুরে বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয়ের হল রুমে সাংবাদিকদের সাথে এক ওরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য জানান হয়।

কর্মশালায় সিভিল সার্জন ডা. জিকেএম সামসুজ্জামান জানান, জেলার ৯ উপজেলায় এক হাজার ৯‘শ অস্থায়ী টিকা দান কেন্দ্রে ৩ হাজার ৮‘শ স্বেচ্ছাসেবক ১ লক্ষ ৬৫ হাজার ৮‘শ ৭৮ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন। ৬ থেকে ১১ মাস বয়সী ১৮ হাজার ৫‘শ ৬০ শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৪৭ হাজার ৩‘শ ১৫ শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। যাতে শতভাগ শিশু ভিাটমিন এ ক্যাপসুল পায় এ জন্য স্বাস্থ্য বিভাগ গভীর পর্যবেক্ষন ও তত্বাবধায়ন করবে এ কর্মসূচিকে। এর আগে এ বছরের ১৯ ফেব্রুয়ারি বাগেরহাট জেলায় এক লক্ষ ৫৯ হাজার ৩৩ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছিল বলে জানান তিনি।

সিভিল সার্জন ডা. জিকেএম সামসুজ্জামানের সভাপতিত্বে অবহিতকরণ কর্মশালায় বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, প্রেসক্লাবের সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকি। এসময় অন্যন্য দের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো: মহিউদ্দিন আহম্মেদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এ বি এম মোশারেফ হুসাইন, এ্যাডভোকেট মোজ্জাফ্ফর হোসেন, মো: দেলোয়ার হোসেন, আহসানুল করিম প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD