শিরোনাম :
মণিপুরে গির্জার নেতাদের গাড়িবহরে হামলায় নিহত চার্চ নেতারা গ্রামীণ পুনরুজ্জীবনে অবকাঠামো ও প্রযুক্তির সফল সমন্বয় সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সংলাপে চীন-ইউনেস্কো সহযোগিতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারে চার দফা প্রস্তাব চীন-মার্কিন শীর্ষ বৈঠককে ঘিরে বাড়ছে বৈশ্বিক প্রত্যাশা নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা জব্দ; খোয়াই নদীতে অবমুক্ত

‘ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটে: প্রধান উপদেষ্টা’

জিবিসি নিউজ, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: রবিবার, ২৫ মে, ২০২৫

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার ভাষায় ‘প্রধান উপদেষ্টা জানিয়েছেন, ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটের মধ্যে রয়েছে। এ জন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকা দরকার বলে প্রধান উপদেষ্টা মনে করছেন।’

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বাইরে অপেক্ষমান সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিকেল থেকে মাহমুদুর রহমান মান্নাসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তাদের মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমও ছিলেন।

মাহমুদুর রহমান মান্না জানান, ‘প্রধান উপদেষ্টা আলোচনার শুরুতে বলেন, আমরা অনেক বড় সংকটের মধ্যে আছি। এই সংকট বলতে উনি ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের কথা বলেছেন। ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারেই স্বীকার করতে চায় না। পারলে আমাদের একদিনে ধ্বংস করে দিতে চায়।’

নির্বাচন নিয়েও প্রধান উপদেষ্টা কথা বলেছেন বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন, কম সংস্কার হলে ডিসেম্বরে আর বেশি সংস্কার হলে জুনে নির্বাচন হবে। কোনোভাবেই নির্বাচন জুনের পরে যাবে না।’

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘প্রধান উপদেষ্টা তাঁদের জানিয়েছেন, সম্প্রতি উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি হতাশ হয়ে পড়েন। সে জন্যই তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।’

চলমান রাজনৈতিক এ পরিস্থিতিতে শনিবার বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে। সেই ধারাবাহিকতায় আজ রোববারও বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD