শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ব্রিঙ্ক ওয়েবিনারে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ

মতিয়ার চৌধুরী,লন্ডন,যুক্তরাজ্য:
  • প্রকাশের সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশে নতুন করে চরমপন্থা ও উগ্রবাদী রাজনীতির উত্থান দক্ষিণ এশিয়া তথা বিশ্ববাসীর জন্য গভীর উদ্বেগের কারণ—এমন আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষক ও রাজনীতিকরা। ব্রিজ বাংলা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ২০২৫’ শীর্ষক ব্রিঙ্ক ওয়েবিনারে প্যানেল আলোচনায় এসব মন্তব্য উঠে আসে।

ওয়েবিনারে বক্তব্য দেন পর্তুগিজ রাজনীতিবিদ, পর্তুগালের সমাজতান্ত্রিক দল পার্টিডো সোশ্যালিস্টার নেতা ও ইউরোপীয়ান পার্লামেন্টের সাবেক সদস্য পাওলো কাসাকা। তিনি বলেন, “বাংলাদেশে নতুন করে চরমপন্থার উত্থান শুধু দেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য উদ্বেগজনক। এর পেছনে জামায়াতে ইসলামী বাংলাদেশসহ কয়েকটি উগ্রবাদী ইসলামপন্থী গোষ্ঠীর ভূমিকা রয়েছে।”

পাওলো কাসাকা দাবি করেন, ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার নেপথ্যে জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং এখনো তারা বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, “হেনরি কিসিঞ্জার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অত্যন্ত নেতিবাচক ভূমিকা পালন করেছিলেন। স্বাধীনতার ৫৫ বছর পর আবারও যুক্তরাষ্ট্র নতুন করে বাংলাদেশ নিয়ে ‘খেলা’ শুরু করেছে।”

তিনি ২০২৪ সালের ২৫ জুলাইয়ের ঘটনাপ্রবাহের প্রসঙ্গ টেনে বলেন, ওই সময় বাংলাদেশের সামরিক বাহিনী কোনো পদক্ষেপ না নেওয়ায় দেশে এক ধরনের অভ্যুত্থান সংঘটিত হয়। পাশাপাশি তিনি অভিযোগ করেন, জামায়াত ১৯৭১ সালের ইতিহাস থেকে শেখ মুজিবুর রহমানের পরিচয় মুছে ফেলার চেষ্টা করছে এবং শাহরিয়ার কবিরের মতো বুদ্ধিজীবীদের লক্ষ্য করে সহিংসতা চালানো হচ্ছে, যারা বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য কাজ করছিলেন।

পাওলো কাসাকা আরও বলেন, “অনেক সাংবাদিককে কোনো অভিযোগ ছাড়াই আটক রাখা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এই গোষ্ঠী ১৯৭১ সালের বিজয় দিবস মুছে ফেলতে চায় এবং বাংলাদেশ ও স্বাধীনতার সঙ্গে জড়িত সবাইকে নির্মূল করার অপচেষ্টা চালাচ্ছে। এই মুহূর্তে যদি আমরা আওয়াজ না তুলি, তবে ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।”

ওয়েবিনারের আরেক প্যানেলিস্ট, আমেরিকান রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও সাবেক মার্কিন নৌবাহিনীর চ্যাপেলিন রবার্ট “বব” ল্যান্সিয়া বলেন, “যুক্তরাষ্ট্রের পাকিস্তানের পক্ষ নেওয়া অত্যন্ত বিরক্তিকর। পাকিস্তান শুধু বাংলাদেশেই নয়, সিন্ধু ও বেলুচিস্তানেও ভয়াবহ নৃশংসতা চালাচ্ছে।”

তিনি বলেন, “বাংলাদেশে ‘তৌহিদি জনতা’র নামে সংঘটিত সহিংসতার কোনো জবাবদিহিতা নেই। ধর্মনিরপেক্ষতাকে রক্ষার ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি দেখা যাচ্ছে।” একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, পাকিস্তানের মুদ্রাস্ফীতি দ্বিগুণ হলেও কীভাবে মার্কিন সহায়তায় দেশটি টিকে আছে।

বব ল্যান্সিয়া আরও বলেন, “সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের দিকে আরও বেশি মনোযোগ দিচ্ছে। এর পেছনের কারণ বিশ্ববাসী জানলেও খুব কম মানুষ প্রকাশ্যে কথা বলছে।”

১৩ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত এই ব্রিঙ্ক ওয়েবিনারটির উপস্থাপনা করেন রাজনৈতিক বিশ্লেষক প্রিয়জিৎ দেবসরকার। প্যানেল আলোচনায় অংশগ্রহণকারীরা বাংলাদেশের ভবিষ্যৎ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও আঞ্চলিক ভূরাজনীতি নিয়ে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার কথা তুলে ধরেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD