শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

বো’আও এশিয়া ফোরাম বিভিন্ন দেশের মধ্যে বিনিময়ের প্ল্যাটফর্ম তৈরী করেছে

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

বো’আও এশিয়া ফোরামের বার্ষিক সম্মেলন ২৮ মার্চ হাইনান প্রদেশের বো’আওতে শুরু হয়। অনেক সাব-ফোরাম ও সংশ্লিষ্ট সম্মেলনও এতে আয়োজন করা হবে। এবারের ফোরামে একসঙ্গে অভিন্ন ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলার মতো বিষয় আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। অংশগ্রহণকারীরা বলেন, বো’আও এশিয়া ফোরাম এশিয়ার দেশগুলোর জন্য যৌথভাবে আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা, আঞ্চলিক সহযোগিতা জোরদার করা, উন্নয়নের সুযোগ ভাগাভাগি করার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম প্রদান করেছে।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা
বো’আও এশিয়া ফোরামের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা বলেন, বো’আও এশিয়া ফোরাম বিশ্বের জন্য একটি জানালা। তাই, চীনা সরকার ফোরামটিকে বেশ গুরুত্ব দেয়। এই ফোরাম অব্যাহতভাবে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

কাজাখস্তানের আস্তানা আন্তর্জাতিক আর্থিক কেন্দ্রের প্রেসিডেন্ট বেক্টুরভ কাজাখস্তানের আস্তানা আন্তর্জাতিক আর্থিক কেন্দ্রের প্রেসিডেন্ট বেক্টুরভ বলেন, বহুপক্ষবাদ ও সহযোগিতা বো’আও এশিয়া ফোরামের চেতনা। তিনি মনে করেন, এবারের ফোরামে উত্থাপিত চারটি প্রধান আলোচনার বিষয় অর্থপূর্ণ, যা মানবজাতির উন্নয়নের অভিন্ন বিষয়। এজন্য বিভিন্ন দেশের মধ্যে আরও বেশি যোগাযোগ ও বিনিময় প্রয়োজন। বো’আও ঠিক এমনই একটি প্ল্যাটফর্ম প্রদান করে যে, সবাই কূটনৈতিক উপায় মতভেদ ও সংঘাত সমাধান করতে পারে।

থাইল্যান্ড-চীন ‘বেল্ট অ্যান্ড রোড’ গবেষণা কেন্দ্রের পরিচালক উইলেন ফিচিওংপারদি
থাইল্যান্ড-চীন ‘বেল্ট অ্যান্ড রোড’ গবেষণা কেন্দ্রের পরিচালক উইলেন ফিচিওংপারদি বলেন, বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধার দুর্বল ও সরবরাহ চেইনের স্থিতিশীলতা চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার প্রেক্ষাপটে বো’আও এশিয়া ফোরাম এশিয়ার দেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই ফোরাম চীনের অব্যাহত উন্মুক্তকরণের দৃঢ়প্রতিজ্ঞা প্রদর্শন করে। তিনি মনে করেন, চীনের উচ্চমানের উন্মুক্তকরণ বিশ্বের জন্য সুযোগ নিয়ে এসেছে। এশিয়ান দেশগুলোর উচিত একসঙ্গে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা। তিনি বিশ্বাস করেন, চীনের নতুন মানের উৎপাদন শক্তি এশিয়ার উন্নয়নের নতুন চালিকাশক্তি হয়ে উঠেছে, এশিয়ার সব দেশ এ থেকে উপকৃত হবে।
সূত্র: তুহিনা, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD