শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাবিত সরকার ছাড়া অন্য  কাউকে  মানা হবে না ;নাহিদ ইসলাম 

মাহমুদুল হক জাহাঙ্গীর, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
বৈষম্য  বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেছেন, তাদের প্রস্তাবিত সরকার ছাড়া অন্য কোন অন্তবর্তী কালীন সরকারকে তারা মানবে না।
গতকাল রাতে তেজগাঁয়ের একটি বেসরকারি টিভি চ্যানেলে সংবাদ সম্মেলন করে প্রধান সমন্বয়কারী  নাহিদ ইসলাম এ কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসান আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, সারসিজ আলম, আবুবাকের মজুমদার প্রমুখ।
নাহিদ বলেন ২৪ ঘন্টার মধ্যে অন্তবতীকালীন সরকারের রূপরেখা দেয়া হবে। সে অনুযায়ী সরকার গঠন  করতে হবে।অন্য কোন সরকারকে তারা মানবে না।
 বিশ্বস্ত সূত্রে  জানা গেছে নোবেল  বিজয়ী ড:মোহাম্মদ ইউনুসকে সমন্বয়কদের পক্ষ থেকে অন্তবতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে প্রস্তাব দিলে, তিনি তা গ্রহণ করেছেন।
নাহিদ আরও বলেন ২৪ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন  সরকারের প্রস্তাব দেয়া হবে। সেই আলোকে সরকার গঠন করতে হবে । তিনি বলেন ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট  শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে।
সে কারণে আমাদের মধ্যে  যেনো কোন বিভাজন না ঘটে সে দিকে সকলকে খেয়াল রাখার পাশাপাশি ; নাশকতা,সাম্প্রদায়িকতার উস্কানি  কোন ভাবে যেন  না দেওয়া হয়, সেদিকেও আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সবাইকে তিনি জাতীয় বীর হিসেবে আখ্যায়িত করেন। তিনি  আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে পার পাবে না। তাকে একদিন বিচারের মুখোমুখি হতেই হবে। পাশাপাশি যারা গণহত্যা, মানবাধিকার  লংঘন,  মানুষের ভোটাধিকার হরণ, লুটপাট ও দেশের অর্থনীতিকে  ধ্বংস করে দিয়েছে, তাদেরকেও বিচারের মুখোমুখি করা হবে ।এদের কাউকে ছাড় দেওয়া হবে না।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD