শিরোনাম :
ফ্রাঙ্কফুর্টে প্রাণবন্ত ‘বৈশাখী মেলা’: সাংস্কৃতিক মিলনমেলায় প্রবাসে এক টুকরো বাংলাদেশ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার: আইসিটি মন্ত্রী নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরও জনবান্ধব করবে: স্থানীয় সরকার মন্ত্রী সরকারের অবৈধ অভিবাসনের প্রক্রিয়ায় “zero tolerance” নীতির ওপর জোর দক্ষিণ চীন সাগরে আচরণবিধি প্রণয়ন বিভিন্ন দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক: চীনা মুখপাত্র ৯ বছর পর চীন সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট সফল উৎক্ষেপণের পর মহাকাশ স্টেশনে পৌঁছাল থিয়ানচৌ-১০ ডব্লিউএইচএতে তাইওয়ানের অংশগ্রহণ ঠেকাতে চীনের সিদ্ধান্ত কৌশলগত অংশীদারিত্ব জোরদারে চীনে তাজিক প্রেসিডেন্ট ছবির গাঁ

বৈচিত্র্যময় সভ্যতার মিলনে সিএমজি বসন্ত উৎসব গালার অনন্য ভূমিকা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় চায়না মিডিয়া গ্রুপ বা সিএমজি’র ‘২০২৬ সালের বসন্ত উৎসব গালার’ তৃতীয় মহড়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এর পরপরই দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গে সিএমজি বসন্ত উৎসব গালার প্রোমো ভিডিও ও সংশ্লিষ্ট সৃজনশীল সাংস্কৃতিক পণ্য প্রকাশ করা হয়। এর মাধ্যমে স্থানীয় প্রবাসী চীনা এবং দক্ষিণ আফ্রিকার জনগণ চীন থেকে পাঠানো বসন্ত উৎসবের শুভেচ্ছা উপভোগ করার সুযোগ পেয়েছেন।

দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গে ৩ লাখেরও বেশি প্রবাসী চীনা বসবাস করেন। সিএমজি বসন্ত উৎসব গালার প্রোমো ভিডিও প্রকাশের খবরে অনেকেই তা দেখতে ভিড় করেন। দর্শকরা জানান, বিদেশে বসে মাতৃভূমির বসন্ত উৎসবের ভিডিও দেখে তারা অনেক আপন অনুভব করছেন। এর ফলে তারা বসন্ত উৎসবের মর্ম আরও গভীরভাবে উপভোগ করতে পারছেন।

দক্ষিণ আফ্রিকার সাংসদ সিলিস মেঙ্গ্যা এর আগে জোহানেসবার্গে সিএমজির বসন্ত উৎসব গালা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। পুরানো স্মৃতির কথা স্মরণ করে তিনি বলেন, সিএমজি বসন্ত উৎসব গালা চীনা সংস্কৃতির একটি আড়ম্বরপূর্ণ ভোজসভার মতো। এটি বিশ্বের কাছে চীনের চেতনা এবং প্রকৃত চিত্র তুলে ধরার একটি চমৎকার মঞ্চ।

ঘোড়ার বছর হিসেবে এবারের বসন্ত উৎসব গালা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেতনাকে মূর্ত করে তুলেছে। এটি চীনা জাতির প্রাণবন্ত ও ঊর্ধ্বমুখী চেতনারও প্রকাশ। বিশ্বজুড়ে সম্প্রচারিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি কেবল অগণিত দর্শককে পারিবারিক পুনর্মিলনের আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগই দেয় না, বরং বিভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষা এবং মানুষের মধ্যে সংযোগ বৃদ্ধির ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে কাজ করে।

সূত্র:শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD