শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বেলগ্রেডে চীন-সার্বিয়া সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান

স্বর্ণা:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

৮ই মে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সার্বিয়া সফর উপলক্ষ্যে সার্বিয়া সময় মঙ্গলবার চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং সার্বিয়ান ন্যাশনাল রেডিও অ্যান্ড টেলিভিশন যৌথভাবে সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছে। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিস একটি ভিডিও বক্তৃতা দিয়েছেন এবং অনুষ্ঠানের সফলতা কামনা করেন।

সার্বিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সান্ডার উলিন, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী এবং সিএমজি’র মহাপরিচালক শেন হাই শিয়োং, সার্বিয়ার সংস্কৃতিমন্ত্রী নিকোলা সেলাকোভিচ, সার্বিয়ার প্রাক্তন পার্লামেন্টের স্পিকার ভ্লাদিমির অরলিক এবং সার্বিয়ান ন্যাশনাল রেডিও ও টেলিভিশনের পরিচালক ড্রাগান বুজোসেভিচ অনুষ্ঠানে বক্তৃতা দেন। সার্বিয়ায় চীনের রাষ্ট্রদূত লি মিং একটি ভিডিও বক্তৃতা দিয়েছেন।

অনুষ্ঠানে সিএমজি এবং সার্বিয়ান ন্যাশনাল রেডিও ও টেলিভিশন দ্বারা যৌথভাবে প্রযোজিত ডকুমেন্টারি “গ্রিন সিম্ফনি” এবং “সং অফ জয়ের” শুটিং চালু করা হয়। “অপারচুনিটি ইন চায়না”, ধারাবাহিক ডকুমেন্টারিটি বৈশ্বিক উন্নয়নের জন্য প্রাণশক্তির উত্স অনুসন্ধান করে। “নং ১ কনফুসিয়াস স্ট্রিট”, একটি ডকুমেন্টারি যা সময় ও স্থান জুড়ে সভ্যতার সংলাপ প্রদর্শন করে, তা ৭ মে থেকে সার্বিয়ান ন্যাশনাল রেডিওতেও প্রচার শুরু হয়েছে।

সার্বিয়ায় “চায়না ইমেজ সিজন” চলচ্চিত্র ও টেলিভিশন প্রদর্শনী ২৫ এপ্রিল চালু হওয়ার পর, সিএমজি’র তৈরি এবং সার্বিয়ান ন্যাশনাল রেডিও ও টেলিভিশনের সাথে সহ-প্রযোজিত দশটিরও বেশি উচ্চ-মানের ফিল্ম ও টেলিভিশন সার্বিয়াতে সম্প্রচার করা হয়েছে।

বাস্তব সহযোগিতা আরও গভীর করার জন্য, সিএমজি এবং সার্বিয়ান ট্যুরিজম অ্যাডমিনিস্ট্রেশন একটি সহযোগিতা স্মারক স্বাক্ষর করেছে। দুই পক্ষ যৌথভাবে দুই দেশের পর্যটন সংস্কৃতির ব্যাপক প্রসার এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর কর্মসূচির সহ-প্রযোজনা, প্রকল্পের সহ-পরিকল্পনা, অনুষ্ঠান প্রচার এবং অন্যান্য দিকে সহযোগিতা করবে।

অনুষ্ঠানের দিন, “দূর থেকে বন্ধু আসছে” থিম সম্বলিত স্মারক ডাকটিকিটও প্রকাশ করা হয়। স্মারক ডাকটিকিটগুলো সিএমজি, সার্বিয়ান পোস্ট অফিস এবং বেলগ্রেড কালচারাল সেন্টার যৌথভাবে ডিজাইন ও প্রকাশ করেছে।
সূত্র: স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD