শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

বেইজিংয়ে ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গে সি-র বৈঠক

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

বৈঠকে সি চিন পিং বলেন, “গত বছরের শেষ দিকে আমি ভিয়েতনাম সফরের সময়, সাধারণ সম্পাদক নুয়েন ফু চাওয়ের সঙ্গে একযোগে কৌশলগত চীন-ভিয়েতনাম অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার ঘোষণা দিই , যার মাধ্যমে দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হয়। এরপর বিগত ছয় মাস ধরে, দুই পার্টি ও দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিনিময় ও নানান খাতে সহযোগিতা সুষ্ঠুভাবে চলেছে। এটি দু’দেশের জনগণের জন্য বাস্তব কল্যাণ বয়ে আনছে।”

সি চিন পিং বলেন, “দু’দেশের অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা করা দু’দেশের আধুনিকায়নের চাহিদার সাথে সঙ্গতিপূর্ণ এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সহায়ক। চীন ভিয়েতনামের সাথে একযোগে একতা, বন্ধুত্ব ও পারস্পরিক সমর্থন দৃঢ়ভাবে জোরদার করতে ইচ্ছুক। পাশাপাশি, ভিয়েতনামের সাথে সহযোগিতা জোরদার করে, হাতে হাত রেখে, আধুনিকায়ন বাস্তবায়নে কাজ করতে চায় চীন এবং একসাথে বিশ্বের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আরও বড় অবদান রাখতে আগ্রহী।”

প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, “চীন সার্বিকভাবে সংস্কার আরও গভীরতর করার ব্যাপারে অবিচল থাকবে এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের পথে সামনে এগিয়ে যাবে, যা দু’দেশের মধ্যে নানা খাতে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে। দু’পক্ষের উচিত, উচ্চ পর্যায়ের বিনিময় বজায় রাখা, একযোগে উচ্চ গুণগত মানের ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা উন্নত করা, দু’দেশের মধ্যে আন্তঃসংযোগ আরও উন্নত করা, এবং দু’দেশের বাস্তব সহযোগিতার গুণগত মানের উন্নয়নে কাজ করা।”

সি আরও বলেন, দু’পক্ষের উচিত সুষ্ঠুভাবে সাগরবিষয়ক সমস্যা সমাধান করা এবং একযোগে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা। বৈঠকের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই উপস্থিত ছিলেন।
সূত্র: আকাশ, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD