শিরোনাম :
তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২ রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় সহযোগিতার প্রতিশ্রুতি চীনের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, নিরাপত্তা ও অভিবাসন সহযোগিতায় গুরুত্ব জাতিসংঘ ফোরামে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সরকার গঠনে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক : সহযোগিতা সম্প্রসারণে জোর

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব শেখ রবিউল আলম, এমপি সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক মি. জিন পেসমে (Mr. Jean Pesme) । এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে মন্ত্রী শেখ রবিউল আলম বিশ্ব ব্যাংক প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, বিশ্ব ব্যাংক বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। তিনি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম আরো বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি অবকাঠামো উন্নয়নে যৌথ উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিনিধি দলের প্রধান জিন পেসমে (Mr. Jean Pesme) নতুন সরকারে দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি সড়ক, সেতু, নৌপরিবহন ও রেল খাতে সহযোগিতামূলক অংশীদারিত্ব আরো সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। এ সময় চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয় এবং ভবিষ্যতে আরো বিস্তৃত সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD