ট্যুরিজম এন্ড গ্রীন ইনভেস্টমেন্ট থিম (পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ) নিয়ে আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস । এ উপলক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিন ব্যাপী বাংলাদেশ ফ্যাস্টিভ্যালের উদ্যোগ নিয়েছে।
২৭ থেকে ৩০ সেপ্টেম্বর এ উৎসবে এয়ারলাইন্স, হোটেল, রিসোর্ট, অ্যামিউজমেন্ট পার্ক, ট্যুরিস্ট-ভেসেল, ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটর প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। অংশগ্রহণ করবে বিভিন্ন জেলার পর্যটন পণ্য ও সেবা প্রদানকারী। দেশব্যাপী পর্যটনের বিভিন্ন অফার ও আয়োজন থাকবে এ উৎসবে। দর্শনার্থীগণকে আগামীর বাংলাদেশে তাদের আকর্ষণীয় ট্যুর প্লান তৈরী করতে এ উৎসব সহায়তা করবে। এ উৎসবে আয়োজন থাকবে বিভিন্ন দেশের খাবারসহ বাংলাদেশের অথেন্টিক ও ঐতিহ্যবাহী খাবারের। দর্শনার্থীগণ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দয্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ইতিহাস, ঐতিহ্য, পুরাকীর্তি, পর্যটন সম্পদ সম্পর্কে জানতে পারবেন। প্রতিটি জেলার পর্যটন আকর্ষনের ছবি দেখার সুযোগ পাবেন। দেশী বিদেশী ইউনিক ও অথেন্টিক খাবার সম্পর্কে জানার এবং উপভোগ করার সুযোগ থাকবে উৎসবে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে চা পর্যটন, পর্যটক ও পর্যটন কেন্দ্রের নিরাপত্তা, আবাসন, পরিবহন, ডাটা ইনোভেশন, এসডিজি ও পর্যটন, পর্যটনে বিনিয়োগ সম্ভাবনা, পর্যটন খাতে মানব সম্পদ উন্নয়ন এবং পর্যটন শিল্পে নারীর অংশগ্রহন ইত্যাদি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে।
চারদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে গম্ভীরা, গাজী কালুর পট, পথ নাট্য, বাউল গান, পুথি পাঠ, কাওয়ালী ইত্যাদি।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বিশ্ব পর্যটন দিবস উদযাপনের এ উদ্যোগ প্রতিবছর নিয়মিত একই সময়ে একই স্থানে করার জন্য পরিকল্পনা করছে। এই উৎসব হবে একটি ফ্লাটফর্ম, যেখান থেকে বাংলাদেশের সকল পর্যটন আকর্ষন দেখার সুযোগ তৈরী হবে। দেখা যাবে তাঁত, জামদানি ও মসলিন কাপড় তৈরির কাজ। বাংলাদেশ ফ্যাস্টিভ্যাল বাংলাদেশের সকল ঐতিহ্যকে যেমন আপনার কাছে উপস্থাপন করবে তেমনি অপরূপ এই বাংলার আনাচে কানাচে ঘুরে বেড়ানোর সকল সুযোগ সুবিধা তুলে ধরবে।
সমৃদ্ধ বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্পে বাংলার অপরূপ সৌন্দর্য্য নিয়ে সাজানো হবে এ উৎসব।
চারদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুড ফ্যাস্টিভ্যাল, কারুশিল্প, পর্যটন সম্পদের প্রদশর্নীসহ সকল আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।