শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বিশ্ব ইন্টারনেট সম্মেলন চীনে শুরু হয়েছে

লিলি,বেইজিং :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

৯ই নভেম্বর ‘বিশ্ব ইন্টারনেট সম্মেলন-২০২২’ চীনের চেচিয়াং প্রদেশের উচেন শহরে উদ্বোধন হয়। তাতে ইন্টারনেট প্রযুক্তির সর্বশেষ অর্জন ফুটে উঠে এবং ডিজিটাল ক্ষমতায়ন ও যৌথভাবে ভবিষ্যত্ সৃষ্টির ওপর ফোকাস করা হয়।

এই বছরের বিশ্ব ইন্টারনেট সম্মেলনের থিম হলো ‘যৌথভাবে একটি সাইবার বিশ্ব গড়ে তোলা এবং একটি ডিজিটাল ভবিষ্যত্ তৈরি করা— হাতে হাত রেখে সাইবার-স্পেসে অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলা’।
এর একটি পূর্ণাঙ্গ অধিবেশন এবং ২০টি শাখা ফোরাম অনুষ্ঠিত হবে। তাতে সহযোগিতা ও উন্নয়ন, প্রযুক্তি ও শিল্প, সংস্কৃতি ও সমাজ এবং শাসন ও নিরাপত্তাসহ চার অংশের ওপর গুরুত্বারোপ করা হবে।

গ্লোবাল সাইবার-স্পেসের কেন্দ্রীয় বিষয় ও আলোচিত বিষয়গুলোকে কেন্দ্র করে থিমগুলো সেট করা হয়, যা ইন্টারনেটের বিকাশের সম্ভাবনার উপর সমস্ত শিল্পের দূরদর্শী চিন্তাভাবনাকে প্রতিফলিত করেছে, ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবনের প্রবণতাকে নেতৃত্ব দিয়ে ইন্টারনেট উন্নয়ন এবং শাসন-সংক্রান্ত চীনের পরিকল্পনা, প্রজ্ঞা এবং দায়িত্বও প্রদর্শন করেছে।

ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন প্রতিষ্ঠার পর এবারের উচেন সামিট হলো প্রথম বার্ষিক সভা। ১২০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় দু’হাজারেরও বেশি প্রতিনিধি অনলাইন বা অফলাইনে সভায় অংশ নিয়েছেন।

সভা চলাকালে বিশ্ব ইন্টারনেটের নেতৃস্থানীয় বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত ফলাফল প্রকাশিত হবে। বিশ্ব ইন্টারনেট সম্মেলনের ঘোষণা প্রকাশিত হবে এবং গ্লোবাল ইন্টারনেট প্রতিযোগিতার ফাইনালসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। সূত্র: সিএমজি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD