শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বে ১৬ দেশে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০

চীনে মহামারি আকারে ছড়িয়ে পড়া ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে। ফিনল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, কম্বোডিয়া, জাপান, জার্মানি, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, তাইওয়ান, মালয়েশিয়া, ভিয়েতনাম ও সিঙ্গাপুরে প্রাণঘাতী এ করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

এদিকে এ ভাইরাসে নতুন করে চীনে আরো এক হাজার ৭শ’ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আজ ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) সরকার একথা জানায়। খবর এএফপি’র।

খবরে বলা হয়, নতুন করে যে ৩৮ জনের মৃত্যু হয়েছে তাদের ৩৭ জনই হুবেই প্রদেশের বাসিন্দা। এ প্রদেশে সবচেয়ে বেশি মাত্রায় এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। আর এ ভাইরাস সারা বিশ্বেই একটি উৎকণ্ঠার সৃষ্টি করেছে।
জাতীয় স্বাস্থ্য কমিশনের প্রতিবেদনে বলা হয়, চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে অপর জনের মৃত্যু হয়।

কমিশন জানায়, এই প্রথম তিব্বতেও এক ব্যক্তি এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

নতুন করে যে এক হাজার ৭শ’ জন ভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের মধ্যে প্রায় এক হাজার ৩২ জনই হুবেই প্রদেশের বাসিন্দা।

২৯ জানুয়ারি (বুধবার) বিশ্ব স্বাস্থ্য সংস্থা সার্স ভাইরাসের মতো এ ভাইরাসের মহামারির ক্ষেত্রেও জোরালো পদক্ষেপ নিতে সকল সরকারকে সতর্ক করে দিয়েছে। এ ভাইরাস ছড়িয়ে পড়ার কেন্দ্রস্থল থেকে বুধবার কয়েকশ’ বিদেশি নাগরিককে সরিয়ে নেয়া হয়।

ফিনল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, কম্বোডিয়া, জাপান, জার্মানি, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, তাইওয়ান, মালয়েশিয়া, ভিয়েতনাম ও সিঙ্গাপুরে এ করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD