শিরোনাম :
জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা

বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি আরও খারাপের প্রর্বাভাস দিল ডব্লিউএইচও

জার্মানবাংলা অনলাইন ডেস্ক:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২০

বিশ্বব্যাপী করোনার কালোছায়া আরও ঘনিভূত হচ্ছে। এরই মধ্যে ৮ জুন ‘হু’ জানিয়ে দিল বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। ফলে কোনও ভাবেই যেন অতিরিক্ত আত্মতুষ্টিতে কোনও দেশ না ভোগে তা নিয়েও সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

হু জানিয়েছে, আমারিকায় দিনে সর্বোচ্চ হারে সংক্রমণ ধরা পড়েছে। অন্যদিকে ইতিমধ্যে মার্কিন মুলুকে এই মুহূর্তে কৃষ্ণাঙ্গ হত্যায় ছড়িয়েছে বিক্ষোভের আগুন, এমন পরিস্থিতিতে সংক্রমণ আরও যাতে না ছড়ায় সে ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।

২০১৯-এর ডিসেম্বরে চিন থেকে ছড়িয়ে পড়েছিল এই করোনা ভাইরাস। এরপর থেকে এখন পর্যন্ত ৭ মিলিয়ন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩ হাজারের।

পূর্ব এশিয়ার পরে, ইউরোপ এই রোগের কেন্দ্রস্থল হয়ে উঠেছিল কিন্তু বর্তমানে আমেরিকা সব রেকর্ড ভেঙে দিয়েছে।

পাশাপাশি হু -এর তরফে বলা হয়েছে, ইউরোপে বর্তমানে পরিস্থিতি কিছুটা ঠিক হচ্ছে। কিন্তু সারা বিশ্বে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। হু প্রধান জানাচ্ছেন, আগের দিনে একদিনে এক্লক্ষ ৩৬ হাজার মানুষ সারা বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন। যা কিনা উদ্বেগ বাড়িয়ে তুলেছে বহুগুণ। তিনি জানিয়েছেন, এই আক্রান্তের মধ্যে ৭৫ ভাগই মূলত ১০ টি দেশ থেকে। এরমধ্যে থাকছে দক্ষিণ এশিয়া সহ আমেরিকা।

অন্যদিকে হু প্রধান জানিয়েছেন, “বিশ্বব্যাপী সাম্যবাদ ও বর্ণবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী আন্দোলনকে পুরোপুরি সমর্থন করে।” বিক্ষোভকারীদের উদ্দেশ্যে হু এর বার্তা, যদি কেউ বিক্ষোভে অংশ নেয়, তবে যেন তাঁরা একে অপরের থকে কমপক্ষে ১ মিটার দূরত্বে দাঁড়ায়। মাস্ক পড়ার পাশাপাশি বারেবারে হাত ধোয়ায় কথা বিক্ষোভকারীদের স্মরণ করিয়েছে হু।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD