শামীম খাঁন, মহেশপুর, (ঝিনাইদহ)প্রতিনিধি:
সারা দেশের ন্যায় নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের গন্ধে শিশুকে মাতোয়ারা করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রত্যয়ের অংশ হিসেবে আজ ০১/০১/২০১৯ খ্রি: বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে পালিত হল বই উৎসব- ২০১৯। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব মোঃ রকিব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য জনাব মোঃ সাহাদৎ হোসেন, গন্যমান্য ব্যক্তি জনাব মোঃ ইদ্রিস আলী, জনাব মোঃ সাইফুল ইসলাম, জনাব মোঃ বাললুর রহমান সহ বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুর রশীদ । সঞ্চালনায় ছিলেন অফিস সহকারী জনাব মোঃ রোকনুজ্জামান মিঠু।