শিরোনাম :
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালতের, প্রত্যর্পণ নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা জার্মানিতে একসঙ্গে পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার চাপ; ইউক্রেন যুদ্ধেও বাড়ছে উদ্বেগ নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ

বিদেশে অবস্থানরত ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতে উদ্যোগী সরকার: প্রধান উপদেষ্টা

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

প্রবাসী নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গণঅভ্যুত্থান ২০২৪-এর প্রথম বার্ষিকী উপলক্ষে আজ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “দেশের অর্থনীতি যখন প্রায় ভেঙে পড়েছিল, ঠিক তখন প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স আমাদের টিকে থাকার অবলম্বন হয়ে দাঁড়ায়। এই রেমিট্যান্স যোদ্ধারা শুধু অর্থনৈতিক নায়কই নন, তাদের ভোটাধিকারও আমাদের গণতন্ত্রের অপরিহার্য অংশ। তাই আসন্ন নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে কমিশন প্রস্তুত রয়েছে।”

নারী ভোটারদের বিষয়ে আলাদা গুরুত্ব দিয়ে ড. ইউনূস বলেন, “আমরা চাই, দেশের প্রতিটি নারী যেন স্বতঃস্ফূর্তভাবে ও নিশ্চিন্ত মনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এবারের নির্বাচনে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ভাষণে তিনি বিগত এক বছরে সরকারের কার্যক্রম, জুলাই গণহত্যা মামলার অগ্রগতি, রাজনৈতিক সংস্কার এবং নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন।

সরকার প্রধানের এই ভাষণ একযোগে সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD