শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মামুনের লেখাপড়া বন্ধের উপক্রম!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮

এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ: মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। একটু সহানূভূতি কী মানুষ পেতে পারে না ও বন্ধু। শিল্পী ভূপেন হাজারিকার অমর সেই গানের মহা মূল্যবান লাইনগুলো আমাদের হৃদয় অন্যভাবে নাড়া দিয়ে যায়।

এমনি হুসাইন অাল মামুন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর পৌর শহরের বেনেপাড়ার বাসিন্দা। পরিবারের ৩ সদস্যদের মধ্যে একজন।

অদম্য পথচলা অার এক বুক অাশা নিয়ে এগিয়ে চলছিল লেখাপড়া। মিশন শেষ করে ভাল চাকুরী পেয়ে অভাবী বাবা মায়ের সংসারে অভাব ঘুচিয়ে সংসারে সাফাল্যের ডালি ঘরে তুলবেন মেধাবী ছাত্র হুসাইন অাল মামুন। বিধিবাম সে অাশা অধুরাই রয়ে গেল।

সুখপাখি নামক সোনার হরিণ এখন জীবন মরণ সন্ধিক্ষণে। ভাগ্য বিধাতা হুমড়ি খেয়েছে হুসাইন অাল মামুনের ললাটে! ২০১৬ সালের ১৫ নভেম্বর হুসাইন অাল মামুন এর মাতা জাহানারা বেগম ব্রেইন স্ট্রোকে মারা যান এবং ২০১৭ সালের ২২ অাগষ্ট সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় হুসাইন অাল মামুন-এর পিতা শের অালীর ।

এতিম ও মেধাবী ছাত্র মামুন চোঁখে অমাবস্যা অন্ধকারের নিমজ্জিত হয়ে পড়ে। কে এখন দায়িত্ব নিবেন এতিম মেধাবী ছাত্র মামুনের। টাকা-পয়সার অভাবে মেধাবী এই ছাত্রের এখন লেখাপড়া বন্ধের উপক্রম। কান্না এখন তাঁর নিত্যদিনের সাথী। ফুটফুটে সদা হাস্যোজ্জ্বল মামুন এখন পথহারা পথিকের ন্যায়।

২০১৩ সালে কোটচাঁদপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় হতে মামুন এসএসসি জিপিএ ৪.৮১, ২০১৬ সালে সরকারী কে এম এইচ ডিগ্রী কলেজ হতে এইচ এস সি জিপিএ ৪.৬১ কৃতকার্য হয়।

হুসাইন অাল মামুন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬/১৭ শিক্ষাবর্ষের অাইন বিভাগে অধ্যয়নরত ২য় বর্ষের ৪র্থ সেমিস্টারের ছাত্র । অর্থের অভাবে এতিম মেধাবী সহায় সম্বলহীন নিঃস্ব এই হুসাইন অাল মামুন এর লেখাপড়া চলমান রাখতে প্রশাসন সহ সমাজের বিত্তবানদের এগিয়ে অাসার জন্য সবিনয় অাবেদন জানানো হয়েছে।
হুসাইন আল-মামুনের সাথে যোগাযোগ নাম্বার 01933497143 বিকাশে সাহায্য পাঠানোর নাম্বার 01776251878.

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD