শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

বিএনপি-জামায়াত সংলাপ: জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট আলোচনার প্রস্তুতি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের বিষয়ে রাজনৈতিক সংলাপ শুরু করতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেন। তিনি আনুষ্ঠানিকভাবে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান।

বিএনপি মহাসচিব জানান, দলের স্থায়ী কমিটির বৈঠকে ইতোমধ্যেই বিষয়টি নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দল এ বিষয়ে নির্দিষ্ট অবস্থান গ্রহণ করেছে। তিনি শুক্রবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণকালে সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠকে বিএনপির নীতিনির্ধারকরা জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে অর্জিত জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সময়মতো আয়োজনের প্রতি গুরুত্ব আরোপ করেন। এছাড়া নির্বাচনের পথে নতুন প্রশ্ন বা সংকট সৃষ্টি না করার আহ্বানও জানানো হয়।

বিএনপি বৈঠকের পর জানিয়েছে, তারা জাতীয় ঐকমত্য সনদের সব শর্ত মেনে চলবে এবং সংবিধান ও আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। ডা. তাহের জানান, মহাসচিব ফোনে আগ্রহ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে শিগগিরই প্রতিক্রিয়া জানাবেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD