শিরোনাম :
ভালোবাসা, মর্যাদা ও বৈচিত্র্যের বার্তা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা প্রাইড ২০২৬ অপরাধমুক্ত সমাজ গঠন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: স্বরাষ্ট্রমন্ত্রী ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের জয় অর্থনীতিকে নিয়ন্ত্রণমুক্ত ও গণতন্ত্রীকরণের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ ‘ফেয়ারওয়েল মাই কনকিউবাইন’ থেকে নতুন আইপি বাণিজ্য-কানে চীনা সিনেমার নতুন অধ্যায় চিপ শিল্পে নতুন সমীকরণ: ‘থাও সূত্র’ ঘিরে বৈশ্বিক প্রযুক্তি মহলে আলোচনা ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে :মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ

বিএনপিতে ‘সন্দেহ’ আ.লীগের ‘কৌশলে’!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮

দুর্নীতির দায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জেলে আছেন গত ৮ ফেব্রুয়ারি থেকে। খালেদা জিয়ার সাজার রায় ঘোষণার পর থেকেই বিএনপি ভাঙা নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা। ১৬ মার্চ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের তরফ থেকে আসা বক্তব্য বিএনপির ভেতরে কিছুটা সন্দেহের সৃষ্টি করে। বিএনপির নেতারা আওয়ামী লীগের এমন বক্তব্যকে বিএনপির মধ্যে ‘সন্দেহ-অবিশ্বাস’ ঢোকানোর অপকৌশল বলে প্রথম থেকেই উড়িয়ে দিয়েছেন।

গতকাল সোমবার ২৬ মার্চ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পর দলের মধ্যে নতুন করে ‘সন্দেহ’ তৈরি হয়েছে। আজ মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির দুজন সদস্যের সঙ্গে আলাপকালে তাঁরা বলেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কথা অনুযায়ী ‘বড়রা’ দল ছাড়লে নিচের দিকও সামাল দেওয়া কঠিন হবে? তবে তাঁরা এ–ও বলেন, কিছু নেতারা হয়তো দল ছাড়তে পারেন, কিন্তু ভাঙবে না। অতীতে দল ছেড়ে গিয়ে নতুন দল করে কেউই সফল হতে পারেননি। তাই দল ভেঙে আলাদা দল করার মতো অবস্থা বিএনপির কোনো নেতার এই মুহূর্তে নেই।

আওয়ামী লীগ নেতারাও বলছেন, বিএনপি ভাঙবে এমনটা বলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। কেউ কেউ দল পরিবর্তন করতে পারেন। আবার কেউ হয়তো নিষ্ক্রিয় হতে পারেন। নির্বাচন সামনে। দলটির কিছু নেতা হয়তো স্বতন্ত্র নির্বাচন করতে পারেন বা কোনো দল থেকে প্রার্থী হতে পারেন। দল ভাঙা নিয়ে আওয়ামী লীগের নেতাদের বক্তব্যকে দলটির নেতারাই বলছেন, এটা রাজনীতির মাঠে একটা ‘রাজনৈতিক কৌশল’। মূলত বিএনপিকে চাপে রাখার একটি চেষ্টা।

১৬ মার্চ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক অনুষ্ঠানে বলেছেন, ‘আমরা এখনো সম্মতি দিচ্ছি না। সারা বাংলায় আমাদের নেতারা, জনপ্রতিনিধিরা জানাচ্ছেন যে অমুক জায়গায় বিএনপির নেতা-কর্মীরা যোগ দিতে চান। আজকে বিএনপির হাজার হাজার কর্মী আওয়ামী লীগে যোগ দেওয়ার অপেক্ষায় আছেন। নেত্রীর (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কাছে থেকে আমরা গ্রিন সিগন্যাল পাইনি, সে কারণে আমরা সেই যোগদানে এখনো সম্মত হতে পারছি না। বিএনপির জোয়ারের দিন শেষ, এখন ভাটার টান।’

কাদেরের এ বক্তব্য নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক সেই সময় গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ‘যতই এদিক-ওদিক থেকে টানাটানি করা হোক না কেন, বিএনপির সাধারণ নেতা-কর্মীরা কখনো দল ছেড়ে যায় না। বড়রা কেউ কেউ দল ছেড়ে যেতে পারে, নেতা-কর্মীরা কেউ যায় না।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক নেতা আজ সকালে প্রথম আলোকে বলেন, খালেদার জিয়ার কারাবাস দীর্ঘ হলে বিএনপির মধ্যে কিছু সমস্যা হবে। তবে বিএনপিকে বড় যে সংকট মোকাবিলা করতে হবে, সেটা নির্বাচনে যাওয়া না–যাওয়ার বিষয়। খালেদার অনুপস্থিতি ও বিএনপি নির্বাচন না গেলে দলের মধ্যে সংকট বাড়বে। সে ক্ষেত্রে দলত্যাগের ঘটনা ঘটবে বলে আওয়ামী লীগের অনেকেই মনে করছে।

দলের নেতাদের বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য বলেন, ‘আমাদের নির্দেশ দেওয়া আছে যে বিএনপি-জামায়াতের যারা সন্ত্রাস বা জঙ্গিবাদের সঙ্গে জড়িত, এদের কাউকে দলে না ঢোকানোর জন্য।’ তিনি বলেন, ‘দলের সাধারণ সম্পাদক যেহেতু দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এটি তাঁদের মধ্যে কথা হয়েছে। সে বিষয়ে আমি কিছু বলতে পারি না।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, খালেদা জিয়া জেলে, তাঁর বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘পলাতক’ অবস্থায় বিদেশে অবস্থান করছেন। এ অবস্থায় দল পরিচালনার জন্য নেতাদের বেগ পেতে হচ্ছে। এ ছাড়া দলটির কয়েক হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা থাকায় নেতা-কর্মীদের মনোবলও খুব বেশি চাঙা থাকার উপায় নেই। এ অবস্থায় বিএনপিতে ভাঙন বা অবিশ্বাস ঢুকে গেলে দলটি আরও বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হবে। একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ কেন, যেকোনো দলই ‘কৌশলগতভাবে’ এই সুযোগ নিতে পারে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD