শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

বিএনপিতে আনুষ্ঠানিক যোগ দিলেন রেজা কিবরিয়া

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সোমবার সকালে তিনি নতুন রাজনৈতিক পথচলার ঘোষণা দেন।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে রেজা কিবরিয়াকে বরণ করে নেন।

যোগদান উপলক্ষে রেজা কিবরিয়া জানান, বিএনপিতে যুক্ত হতে পেরে তিনি গর্বিত। বহুদিন ধরেই বিএনপিতে যোগদানের ইচ্ছা ছিল জানিয়ে তিনি বলেন, দলটি দেশের গণতন্ত্র দু’দুবার রক্ষা করেছে এবং এ কারণেই দলটির প্রতি তার আস্থা তৈরি হয়েছে।

তার বক্তৃতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তিনি নিজের রাজনৈতিক আদর্শ হিসেবে উল্লেখ করে বলেন, বহু বছর পরেও তার জনপ্রিয়তা রাজনীতিতে অটুট রয়েছে।

নেতৃত্ব প্রসঙ্গে রেজা কিবরিয়া বলেন, বিএনপির বর্তমান নেতৃত্ব তরুণদের আকাঙ্ক্ষা পূরণে সক্ষম। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারের রাজনৈতিক ধারাকে ধরে রেখেছেন বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও যোগ করেন যে সবাই মিলে ‘নতুন বাংলাদেশ’ গড়ার জন্য একসঙ্গে কাজ করবেন।

দেশের মানুষের কর্মদক্ষতার প্রশংসা করে রেজা কিবরিয়া বলেন, দক্ষতা উন্নয়নে কাজ করলে দেশের আরও অগ্রগতি সম্ভব। তিনি জানান, নিজের এলাকা ছাড়াও সারাদেশের মানুষের জন্য কাজ করতে চান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD