শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

বাহরাইনের জালে বাংলাদেশের ৫ গোল

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময়: রবিবার, ২৯ জুন, ২০২৫

এএফসি উইমেন’স এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। রবিবার ইয়াংগুনে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী বাহরাইনের বিপক্ষে প্রথমার্ধেই ৫-০ গোলের লিড নিয়ে মাঠে আধিপত্য বিস্তার করে পিটার জেমস বাটলারের দল।

খেলার শুরু থেকেই আগ্রাসী মেজাজে নামে বাংলাদেশ। প্রথম মিনিটেই দূরপাল্লার শটে গোলের আভাস দেন ঋতুপর্ণা চাকমা। দশম মিনিটে শামসুন্নাহার জুনিয়রের চিপ শটে এগিয়ে যায় লাল-সবুজের দল। এরপর ১৫তম মিনিটে বাম পায়ের বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা।

এরপরও থেমে থাকেনি বাংলাদেশের গোল উৎসব। ৪০তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে কোহাতি কিসকু গোল করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে আরও দুটি গোল করেন তহুরা খাতুন। এর মধ্যে একটি ছিল দূরপাল্লার শট, অন্যটি শামসুন্নাহারের কাটব্যাকে নিখুঁত ফিনিশিং।

ম্যাচের প্রথমার্ধে মনিকা, মারিয়া ও শামসুন্নাহার জুনিয়র আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো গোলে পরিণত হয়নি। অন্যদিকে গোলকিপার রুপনা চাকমার জন্য প্রথমার্ধটি ছিল অনেকটাই অলস, তবে ৩৭তম মিনিটে সতর্ক থেকে বক্সের বাইরে এসে বিপদমুক্ত করেন তিনি।

প্রথম ৪৫ মিনিটেই বাহরাইনের রক্ষণ ভেঙে পাঁচ গোল করে এএফসি উইমেন’স এশিয়ান কাপ বাছাইয়ে শক্ত অবস্থান নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD