শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

বায়ুদূষণের দায়ে ৮ যানবাহন, ৬ প্রতিষ্ঠান ও ৬ ইটভাটাকে ২০ লক্ষ ৫৭ হাজার টাকা জরিমানা আদায়

মশিউর আনন্দ:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টের মাধ্যমে  ঢাকা জেলায় পরিবেশ দূষণের দায়ে ঢাকায় বায়ুদূষণের দায়ে ৮ যানবাহন, ৬ প্রতিষ্ঠান ও ৬ ইটভাটাকে ২০ লক্ষ ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ৬ এপ্রিল পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয়, ঢাকা জেলা কার্যালয়, বায়ুমান ব্যবস্থাপনা শাখা এর উদ্যোগে ঢাকা জেলার মানিক মিয়া এভিনিউ, ধানমন্ডি, খিলগাঁও ও ধামরাই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দূষণকারীদের নিকট হতে এ জরিমানা আদায় করা হয়েছে।

ঢাকার ধামরাই এলাকায় মোবাইল কোর্টে অবৈধ ইটভাটা পরিচালনা করে ৬টি ইটভাটা হতে মোট ২০ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে।

মানিকমিয়া এভিনিউ ও ধানমন্ডি এলাকায় মোবাইল কোর্টে যানবাহনের কালো ধোঁয়া দ্বারা বায়ুদূষণের দায়ে ৮ টি যানবাহন হতে হতে মোট ১২ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

খিলগাঁও এলাকায় মোবাইল কোর্টে নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ৬ টি প্রতিষ্ঠান হতে মোট ৪৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং কর্তৃক ঢাকার আশেপাশে বায়ুদূষণ বিরোধী চলমান এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD