শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

বাজিতপুরে বিনোধ গোস্বামীর আশ্রমে পৌষ মেলা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৯

রাজীবুলহাসান,ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি:পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালি সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাছিমপুর দাসপাড়া গ্রামের সনাতন ধর্মালম্বীদের আয়োজনে প্রতি বছরের ন্যায় এ বছরে এই মেলার আয়োজন করা হয়েছে।  পৌষ মাসের শেষ দিন এই উৎসব পালন করা হয়।

পুজা অর্চনার পাশাপাশি মেলায় আগত দর্শনার্থীদের জন্য প্রসাদেরও ব্যবস্থা করা হয়ে থাকে। বাংলার সংস্কৃতি ও কৃষ্টি ঐতিহ্যের সমাহারে চলে নানান আয়োজন,খেলনা দোকান,কসমেটিকস ও খাবারের দোকান মেলায় বাড়তি  আনন্দ যোগ হয়। এই দিনে মেলায় বিভিন্ন ধরণের অনুষ্ঠানের আয়োজন করে থাকে  পৌষ মেলা উদযাপন কমিটি।

মেলা উপলক্ষ্যে প্রতি বছরই মেলায় আগত দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মেল বন্ধন সৃষ্টির অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে বলে জানান  পৌষ মেলা উদযাপন কমিটির সভাপতি বাবু অজিত চন্দ্র দাস।
মেলায় ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা পালন ও আগত দর্শনার্থীর জন্য যেন কোন রকম সমস্যা না হয় সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। গ্রামীণ ঐতিহ্য আর ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে দেশের মানুষ আগের থেকে এখন অনেক এগিয়ে যাচ্ছেন মনে করছেন বললেন সাংবাদিক বিজন কুমার দাস।

পৌষ মেলায়দিনব্যাপী অনুষ্ঠান ও বিতরণ করা হয় নানান রকমের প্রসাদ যেমন খিচুড়ি, মিষ্টান্ন,বাতাসা ও মিষ্টি জাতীয় বিভিন্ন ফলমূল অন্যতম। এছাড়াও বাউল গান এই মেলার অন্যতম অাকর্ষণ ছিল দর্শনার্থী । মেলায় আগত ভক্তদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং সার্বিক পরিস্থিতি নিয়ে ও সন্তুষ্টি প্রকাশ করেন আগত দর্শনার্থীরা। মকরসংক্রান্তি’ শব্দটি দিয়ে নিজ কক্ষপথ থেকে সূর্যের মকর রাশিতে প্রবেশকে বোঝানো হয়ে থাকে। ভারতীয় জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ‘সংক্রান্তি’ একটি সংস্কৃত শব্দ, এর দ্বারা সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে বোঝানো হয়ে থাকে।

১২টি রাশি অনুযায়ী এরকম সর্বমোট ১২টি সংক্রান্তি রয়েছে। পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে  বিনোধ গোস্বামীর আশ্রমে এই মেলা স্থানীয় মানুষদের জন্য অসাম্প্রদায়িক চেতনা ও মানুষে মানুষে সম্প্রীতি বন্ধনে এক মহা ঐক্যের স্পন্দন বলে মনে করছেন মেলা উদযাপন কমিটির সদস্য তরুণ সংগঠক ও সমাজ কর্মী পল্লব কুমার দাস ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD