শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বাঙালিদের উৎসর্গ করে গণসংগীত গাইলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী আশিক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ জুন, ২০১৮
  • ফাতেমা রহমান রুমা

রবীন্দ্রসঙ্গীত শিল্পী আশিকুর রহমান আশিক এবার শ্রোতাদের জন্য নিয়ে গেয়েছেন গণসংগীত। পাবানার প্রখ্যাত সাধক জ্যোতিরিন্দ্র মৈত্রর লেখা ও সুর করা গানটির একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। খুব শীঘ্রই গানটি শ্রোতারা শুনতে পাবে। গণসংগীত গাওয়া প্রসঙ্গে শিল্পী আশিক জার্মান-বাংলা

টুয়েন্টিফোরকে বলেন, ‘আমি গণসংগীত গাওয়ার চেস্টা করি অনেক ছোটবেলা থেকে। সে কারণেই পাবনার সাধক পুরুষ জ্যোতিরিন্দ্র মৈত্রর লেখা ও সুর করা একটি গান গাওয়ার চেষ্টা করেছি। গানটি আমি উৎসর্গ করেছি সকল বাঙালিকে, বরেন্য শিল্পী প্রয়াত অজিত রায় দাদুকে, আর গানটি যিনি লিখেছেন সাধক জ্যোতিরিন্দ্র মৈত্র দাদুকে।’
‘যশোর, খুলনা, বগুড়া, পাবনা, ঢাকা, বরিশাল, নোয়াখালী বাসিন্দারা তারা হিন্দুও নয়, মুসলিমও নয় তারা শুধু বাঙালি’ শিরোনামে গানের মিউজিক ভিডিওতে শিল্পী আশিকের সংগঠন ‌’উদয়ন’-এর সদস্যদেরও পারফর্ম করতে দেখা যাবে। স্ফটিক প্রোডাকশনের ব্যানারে নির্মিত ভিডিওটি এই সপ্তাহে ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, আশিকুর রহমান আশিক এ বছরের ১০ মার্চ তাঁর দ্বিতীয় একক অ্যালবাম ‘ও আমার দেশের মাটি’ অ্যালবামটি বাজারে আনেন। ২০১৬ সালে শিল্পী আশিকুর রহমান আশিকের প্রথম অ্যালবাম ‘আমি ও রবীন্দ্রনাথ’ জি সিরিজের ব্যানারে প্রকাশিত হয়। অ্যালবামটিতে ছিল ১০টি জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত।
শিল্পী আশিকুর রহমান আশিক শৈশবে মায়ের অনুপ্রেরণায় গান শেখা শুরু করেন। এর পর ছায়ানট থেকে শুরু করে তালিম নিয়েছেন দেশের প্রথিতযশা অনেক সঙ্গীতজ্ঞের কাছে। বর্তমানে যুক্ত আছেন একাধিক গানের সংগঠনের সঙ্গে। এছাড়া নিজেই প্রতিষ্ঠা করেছেন ‘উদয়ন’ নামের একটি সংগঠন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD