শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বাগেরহাট -৪ আসনে মাঠে সক্রিয় – জনী

শেখ সাদী খান:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
দ্বাদশ  জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাগেরহাট-৪ আসনে(মোড়েলগঞ্জ-শরণখোলা)  নিয়মিত গণসংযোগ করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির  সদস্য ও  সাবেক ছাত্রলীগ নেতা এইচ এম মিজানুর রহমান জনী। তিনি উঠান বৈঠক করে বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরে নৌকায় ভোট চাইছেন। 

দীর্ঘদিন ধরেই বাগেরহাট-৪  আসনে দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন খলিল।

তিনি বাগেরহাট-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নের জোরালো দাবিদার হয়ে উঠেছেন।

তিনবার আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য হয়েছেন এইচ এম মিজানুর রহমান জনী। ১/১১ এর সময় দলীয় সভাপতি শেখ হাসিনার কারামুক্তির আন্দোলনে রাজপথে থেকে নিয়মিত মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করেছেন।

জনী ১৯৯৪ সালে ঢাকা কলেজে ভর্তি হওয়ার পর থেকে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।  ১৯৯৫ সাল থেকে ২০০১ ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা ছিলেন। ২০০১ সালে ঢাকা কলেজ ছাত্র লীগের সম্মেলনে সভাপতি পদপ্রার্থী ছিলেন।

২০০৩-২০১২ সালে আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য ছিলেন।

২০১৬ সালে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন প্রস্তুত উপ-পরিষদ সদস্য নির্বাচিত হন।

২০১৩- ২০১৬ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক  নির্বাচিত হন।

২০১৮ সালে বাগেরহাট-৪ আসনে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা: মো: মোজাম্মেল হোসেনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন পরিচালক ও সমন্বয়ক হিসেবে কাজ করেন।

২০১৬-২০১৯ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক নির্বাচিত হন।

২০১৩-২০১৬ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক নির্বাচিত হন।

২০১৯-২০২৩ সালে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হন।

১/১১ এর সময় দলীয় সভাপতি শেখ হাসিনা কারামুক্তি আন্দোলনে রাজপথে থেকে নিয়মিত মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করেন।

২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তেজগাঁও থানায় গ্রেফতার হন।২০০২ সালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতে এলিফ্যান্ট রোডে নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হন। ২০০৩ সালে রাজধানীর মিরপুরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে থানায় গ্রেফতার হন। ২০০১-২০০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষিত সকল আন্দোলন,মিছিল মিটিং, হরতাল সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

দলীয় একাধিক সূত্র ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের  সঙ্গে কথা বললে বেঙ্গল নিউজ টোয়েন্টিফোরকে জানান, সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিটের নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন জনী।  তিনি দরিদ্র অসহায় মানুষের জন্য নানামুখি কর্মসূচি গ্রহণ করার মধ্য দিয়ে অনেকে পরিবারের সন্তানদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এছাড়া অনেক অসহায় পঙ্গু মানুষকে ত্রানসামগ্রী, নগদ অর্থ সহায়তা করছেন।

আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশার বিষয়ে এইচ এম মিজানুর রহমান জনী বেঙ্গল নিউজ টোয়েন্টিফোরকে বলেন,২০০১ সালে ছাত্রলীগের রাজনীতি থেকে বিদায় নেয়ার পর আওয়ামী লীগের মূল দলে কাজ শুরু করি। ছাত্র রাজনীতি করাকালীন সময় থেকেই এলাকার মানুষের সাথে বিভিন্নভাবে যোগাযোগটা রক্ষা করে চলেছি। রাজনীতি করতে গিয়ে প্রতিটি রাজনীতিক নেতার একটা প্রত্যাশা থাকে, সেই  প্রত্যাশা ও বিশ্বাসের জায়গা থেকেই আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী। এছাড়া স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য দরকার স্মার্ট নেতা, দক্ষ প্রশাসন ও দক্ষ নাগরিক। তরুণ ও আধুনিক শিক্ষায় শিক্ষিত প্রযুক্তিজ্ঞান সমৃদ্ধ একজন তরুণ নেতা হিসেবে আগামী জাতীয় নির্বাচনেবাগেরহাট-৪ ( মোড়েলগঞ্জ -শরনখোলা) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

জনী আরও বলেন, বিগত চৌদ্দ বছরে সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়ন শুধুমাত্র আওয়ামী লীগের নেতা-কর্মীদের জন্য নয়,বাংলাদেশের সকল মানুষের জন্য উন্নয়ন। এলাকার মানুষ মনে করে তরুণ প্রজন্মের একজন নেতা হিসেবে এই আসনে নমিনেশন পেলে এলাকায় আরও উন্নয়ন ঘটবে। বাগেরহাট একটা সম্ভাবনাময় জেলা। বাগেরহাটের (মোড়েলগঞ্জ-শরনখোলা) উপজেলা সাগরের কূল ঘেঁষে গড়ে ওঠা। এখানে মৎস্য প্রাণিসম্পদ ও পর্যটন শিল্প হিসেবে ঘোষণা দিলে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে এবং মৎস্য সম্পদ আহরণ করে রপ্তানিখাতেও বড় ভূমিকা রাখতে পারবে।বেকারত্ব হ্রাস পাবে, এলাকার সাধারণ মানুষ কর্মসংস্থানের জন্য আর ঢাকামুখি হবেনা।  এছাড়া মৎস্যজীবিদের আধুনিক মৎস্য চাষের প্রশিক্ষণ করাতে পারলে, সরকারি সুযোগ সুবিধা দিতে পারলে এলাকা থেকে দারিদ্র্য দূরীকরণও সম্ভব হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD