শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

মশিউর আনন্দ:
  • প্রকাশের সময়: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে বৃহস্পতিবার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন রাশিয়াকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু উল্লেখ করে বলেন, দুদেশের বন্ধুত্বের সূচনা হয়েছিল ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অনন্য ভূমিকার মাধ্যমে। তিনি বলেন ১৯৭২ সালের মার্চ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক মস্কো সফর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের মূল ভিত্তি স্থাপন করে।

বঙ্গবন্ধুর আহ্ববানে মুক্তিযুদ্ধের পর চট্টগ্রাম বন্দর থেকে মাইন অপসারণের মাধ্যমে বন্দরটিকে জাহাজ চলাচলের উপযোগী করতে সহায়তা করে সোভিয়েত ইউনিয়ন। ২০১৩ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাশিয়ায় সরকারি সফরের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভূমিকা এবং পরবর্তীতে দেশ গঠনে অবদান রাখতে পেরে সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি দেশ হিসেবে রাশিয়া গর্ববোধ করে। তিনি দু’দেশের বর্তমান সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প যথাসময়ে সম্পন্ন করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার উল্লেখ করে বলেন, ভবিষ্যতে দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে তার সরকার অত্যন্ত আগ্রহী। রাশিয়া বাংলাদেশে দীর্ঘমেয়াদী ব্যবস্থায় জ্বালানী, খাদ্য ও সার সরবরাহের অভিপ্রায় ব্যক্ত করে। দু’দেশ শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়েও আলোচনা করে।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন রোহিঙ্গা সংকট নিরসনে রাশিয়ার সহযোগিতা কামনা করেন। পররাষ্ট্রমন্ত্রী লাভরভ বলেন, রাশিয়া নিয়মিতভাবে মায়ানমার সরকারের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে যাচ্ছে এবং রাশিয়া ও মায়ানমারের মধ্যে আসন্ন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়টি তিনি আবারও তুলে ধরবেন।

এছাড়াও, দু’পক্ষ ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক ফোরামে পারষ্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।আলোচনা শেষে দুই মন্ত্রী একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, রাশিয়ান ফেডারেশনের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ দু’দিনের সরকারি সফরে আজ সন্ধায় ঢাকা পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান।  রাশিয়ার কোন পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD