শিরোনাম :
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালতের, প্রত্যর্পণ নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা জার্মানিতে একসঙ্গে পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার চাপ; ইউক্রেন যুদ্ধেও বাড়ছে উদ্বেগ নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ

বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা সেই সিদ্ধান্ত নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২০

বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা করোনাভাইরাসের কারণে বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা সেই সিদ্ধান্ত সময়মতো নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের।

দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘পরিস্থিতি বিবেচনা করে সরকার স্কুল-কলেজ বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণে কোনো ঘাটতি নেই।’

শনিবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির সব বিষয়ে সরকারের ওপর দোষ চাপানোর কৌশলের রাজনীতি করছে।’

করোনার মতো রাজনৈতিক ভাইরাস বিএনপির ভেতরে আছে মন্তব্য করে সরকারের বিরুদ্ধে দোষারোপের রাজনীতি পরিহার করতে বিএনপির প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী।

সংবাদ সম্মেলন শেষে বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করেন আওয়ামী লীগ নেতারা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD