শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বাংলাদেশে কম খরচে ক্যান্সার শনাক্তকরণ প্রযুক্তি উদ্ভাবন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: কম খরচে ক্যান্সার শনাক্তকরণ প্রযুক্তি উদ্ভাবন করেছে বাংলাদেশ। রোগীর দেহে কোনো ধরনের যন্ত্র প্রবেশ করানো ছাড়াই এই শনাক্তকরণ প্রযুক্তি কাজ করবে। এর ফলে প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে এখন থেকে রক্ত পরীক্ষা করেই ক্যান্সার শনাক্ত করা সম্ভব হবে।

বুধবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এই প্রযুক্তির উদ্ভাবন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। নন-লিনিয়ার অপটিকস্ গবেষণায় কম খরচে ক্যান্সার শনাক্তকরণ প্রযুক্তি উদ্ভাবনে নেতৃত্ব দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ড. ইয়াসমিন হক।

সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প (হেকেপ)। সংবাদ সস্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষা মন্ত্রী নিজেই।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘মানুষের দেহে লেজার রশ্মি পাঠিয়ে শরীরে ক্যান্সার আছে কি-না সেটি জানা যাবে। বর্তমানে ক্যান্সার শনাক্তকরণে যে প্রচলিত পদ্ধতি রয়েছে সেটি বেশ ব্যয়বহুল। এখন অল্প খরচে ক্যান্সার শনাক্ত করা সম্ভব হবে।’

সংবাদ সস্মলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. মোহাম্মদ জাফর ইকবাল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD