শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বাংলাদেশে অন্তবর্তিকালীন সরকারের মন্ত্রণালয় ও বিভাগ বন্টন 

মাহমুদুল হক জাহাঙ্গীর, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
মহান মুক্তিযুদ্ধের পর  দেশের ইতিহাস  ইতিহাসে আরেকটি যুগান্তকারী নতুন অধ্যায়  সংযুক্ত হলো। ৫ আগস্ট ছিল ছাত্র -জনতার গণঅভ্যুত্থানের সেই বিশেষ অধ্যায় ।দেশ হলো দ্বিতীয়বার স্বাধীন।  
 বাংলাদেশের আপামর মানুষের বুকে কয়েক যুগের পুঞ্জীবিত ক্ষোভ, ঘৃন্না,বিদ্বেষ, হতাশা,  অবিচার, লুটপাট, আর অরাজকতা   থেকে বের হয়ে এসেছে প্রিয় মাতৃভূমি সে দিন ।
সম্পূর্ণ নতুন বাংলাদেশ গড়ার দীপ্ত শপথ নিয়ে শান্তিতে নোবেল বিজয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ ড.মুহাম্মদ  ইউনূস এর নেতৃত্বে ১৭সদস্যের  অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ইতোমধ্যে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসীম সাহস, ত্যাগ, বুদ্ধিমত্তা , আত্মাহুতি ও আপসহীন সংগ্রামের মধ্যদিয়ে   রচিত হয়েছে এ বিশাল,  মহাবিজয়।  যা সমগ্র বিশ্বকে করেছে  আলোড়িত ও  বিস্মিত !
কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে এত দমনপীড়ন,নির্যাতন ও  বিপুল ছাত্র জনতার রক্তক্ষয়, একটি বিরল ঘটনা।
বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কের মধ্যে যারা এতে  নেতৃত্ব দিয়েছেন তারা হলেন :    মো:নাহিদ ইসলাম,  আসিফ মাহমুদ সজীব ভূইয়া, সারজিস আলম , আবু বাকের মজুমদার, হাসানাত আব্দুল্লাহ, নুসরাত তাবাসসুম। বলা যায়, ছাত্র আন্দোলনের  অন্যতম সমন্বয়ক  রংপুরের আবু সাঈদকে পুলিশ  গুলি করে হত্যার পরই জেগে ওঠে সমগ্র বাংলাদেশ।
৫ আগস্ট ঢাকার রাজপথে পিপড়ার মত নেমে আসে আবালবৃদ্ধবনিতা। সে এক অভাবনীয় দৃশ্য!  মানুষের ক্ষোভ যে কতো ভয়ঙ্কর হয়ে, এতদিন জামা ছিল, তা স্বচক্ষে না দেখলে ,  বোঝা যেত না।  এর সবকিছু ক্যামেরা, মোবাইল  বা অন্য কিছুতে  ধরে রাখা  সম্ভব ছিল না। এ এক মহাবিপ্লব!  মহা জাগরণ!
গতকাল (শুক্রবার)মন্ত্রণালয়ের দপ্তর  বন্টন করে  প্রজ্ঞাপন  জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা ড. ইউনূস এর হাতে রয়েছে ২৭টি মন্ত্রণালয় ও বিভাগ।
এগুলো হলো: মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়,  সশস্ত্র বাহিনী  বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়,   সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়,  খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন  ও গণপূত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়,  বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়,  রেলপথ মন্ত্রণালয,  জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ,জ্বালানি   ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ  ও ত্রাণ মন্ত্রণালয়,   বাণিজ্য মন্ত্রণালয়,  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়,  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়,   বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়,  পানি সম্পদ মন্ত্রণালয়,  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
অন্য উপদেষ্টাদের মধ্যে  সালাউদ্দিন আহমেদ অর্থ  ও পরিকল্পনা মন্ত্রণালয়, অধ্যাপক আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান শিল্প,  হাসান আরিফ  স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়,    মো :তৌহিদ হোসেন  পররাষ্ট, সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন , শারমিন এস মুরশিদ সমাজকল্যাণ, ব্রি. জে. (অব:)এম সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র,   আ ফ ম  খালিদ হোসেন ধর্ম, ফরিদা আক্তার  মৎস্য ও প্রাণিসম্পদ , নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, মো নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, আসিফ  মাহমুদ সজীব ভূইয়া পেয়েছেন যুবও ক্রীড়া মন্ত্রণালয়।
বাকি তিনজন ঢাকার বাইরে থাকায় তারা পরে মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নেবেন । এরা হলেন সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায় ও ফারুকী আজম।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD