শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বাঁশবাড়ীয়ায় ছাত্রলীগের মতবিনিময় সভা

শামীম খাঁন, মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০

আগামী ২৯ফেব্রুয়ারী মহেশপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে আজ বিকালে বাঁশবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের  উদ্যোগে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তুহিন পারভেজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুজ্জামান বিপাশ, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের উপ-বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি সম্পাদক ও মহেশপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার জাহিদ শান্তি, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন আহাম্মেদ, মহেশপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমতিয়াজ পারভেজ মিঠু, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন হালদার, ক্রীড়া বিষয়ক সম্পাদক রাজিব, সদস্য মঞ্জুর হোসেন, নেপা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান, নাটিমা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনামুল হকসহ উপজেলা, বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মী।

মতবিনিময় সভায় উদ্বোধনী বক্তব্যে আনোয়ার জাহিদ শান্তি বলেন, আগামী ২৯ তারিখ মহেশপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন সফল ও স্মরণীয় করে রাখার জন্য আমরা সকলে বাঁশবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের পূর্ণ সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছি। আমরা উক্ত সম্মেলনের মধ্য দিয়ে যারাই নেতৃত্বে আসবো তারা জননেত্রী শেখ হাসিনা ও ঝিনাইদহ-৩ আসনের সাংসদ এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল ভাইয়ের হাতকে শক্তিশালী করতে চাই। দীর্ঘ দিন পর উপজেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করার জন্য ঝিনাইদহ-৩ আসনের সাংসদ ও  ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

আরিফুজ্জামান বিপাশ তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার জন্য ও মহেশপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য আগামী ২৯শে ফেব্রুয়ারী উপজেলা ছাত্রলীগের সম্মেলন সফল করতে বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের প্রতি আহবান জানান এছাড়া সম্মেলন দেয়ায় ঝিনাইদহ-৩ আসনের সাংসদ শফিকুল আজম খাঁন চঞ্চল ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মতবিনিময় সভা শেষে বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদ থেকে মিছিল শুরু করে ভৈরবা বাজার প্রদক্ষিণ করে  মিছিল শেষ করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD