শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বসন্ত উৎসবে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের নানা রেকর্ড

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

জাতীয় চলচ্চিত্র প্রশাসনের পরিসংখ্যান অনুসারে ৫ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত, ২০২৫ সালে বসন্ত উৎসবে চীনের বক্স অফিস আয় ছিল ৯.৫১ বিলিয়ন ইউয়ান, যা একটি ঐতিহাসিক রেকর্ড স্থাপন করেছে। সিনেমা দর্শকের সংখ্যা ১৮৭ মিলিয়ন পার্সন-টাইমসে পৌঁছেছে, যা ২০২৪ সালে বসন্ত উৎসবের সংখ্যাকে ছাড়িয়ে গেছে এবং চীনা চলচ্চিত্র ইতিহাসে বসন্ত উৎসবে সিনেমা দর্শকের সংখ্যার রেকর্ড ভেঙে দিয়েছে। একই সময়ে, এই বছর সিনেমার মোট বক্স অফিস আয় উত্তর আমেরিকাকে ছাড়িয়ে গেছে এবং বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে।

বসন্ত উৎসব চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমা-সম্পর্কিত প্রতিদিন গড়ে ২০টিরও বেশি বিষয় জনপ্রিয় হটটপিক হয়ে ওঠে। বসন্ত উৎসবের প্রথম দিন থেকেই অনেকেই তাদের নিজস্ব সিনেমা দেখার তালিকা সাজাতে শুরু করেন। প্রিয়জনের সাথে বিভিন্ন সিনেমা দেখা বসন্ত উৎসব উদযাপনের অন্যতম প্রধান উপায় হয়ে উঠেছে।

সিনেমা দেখা এখন একটা নতুন রীতি হয়ে দাঁড়িয়েছে। পরিসংখ্যান অনুসারে, ২০১৩ সাল থেকে, বসন্ত উৎসবের সময়কালের বক্স অফিস আয় ৭০০ মিলিয়ন ইউয়ান থেকে বেড়ে বর্তমান ১০ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, এটিকে চলচ্চিত্র বাজারে এক নম্বর সময় করে তুলেছে। চলচ্চিত্র ইতিহাসে ২৩টি চলচ্চিত্রের মধ্যে যাদের বক্স অফিস আয় ৩ বিলিয়ন ইউয়ানেরও বেশি, তাদের অর্ধেকই বসন্ত উৎসবের সময়কাল থেকে এসেছে। গত বছর, শীর্ষ পাঁচটি বক্স অফিস হিটের মধ্যে চারটি ছিল বসন্ত উৎসবের সময়কালে প্রদর্শিত, যা বসন্ত উৎসবের সময়ের গুরুত্বকে প্রমাণ করে।

জনগণের বসন্ত উৎসবের রীতিনীতিকে আরও বৈচিত্র্যময় করে তোলার জন্য এই বছরের বসন্ত উৎসবে ‘চলচ্চিত্রের সাথে ভ্রমণ’ এবং ‘চলচ্চিত্রের সাথে খাবারের স্বাদ গ্রহণ’-এর মতো কার্যক্রম ধারাবাহিকভাবে চালু করা হয়েছে।

সিনেমা দেখা সাধারণ মানুষের জন্য নতুন একটি অভ্যাসে পরিণত হয়েছে, এবং এর মাধ্যমে ব্যবসায়ীরা বিশাল বাজারের সুযোগগুলো দেখতেও পান। সিনেমা হল থেকে শুরু করে শপিং মল এবং তারপর ব্যবসায়িক জেলা, সিনেমা-সম্পর্কিত পণ্য, এবং প্রথম-প্রকাশিত পণ্যগুলো ভালো বিক্রি হচ্ছে। সিনেমা ও সংস্কৃতির ভোগ এখন কেবল সিনেমার টিকিটের মধ্যেই সীমাবদ্ধ নয়।

চলচ্চিত্রটির ‘বিষয়বস্তু প্লাস’ শিল্প চেইন, ‘বিষয়বস্তু প্লাস’ সরঞ্জাম, এবং সংশ্লিষ্ট শিল্পের একীকরণ এবং সিনেমা-সম্পর্কিত পণ্যের বিকাশ হয়েছে। এই বছর চীনের চলচ্চিত্র শিল্পের সমৃদ্ধি হলো চলচ্চিত্রকে কেন্দ্র করে বিস্তৃত শিল্প দ্বারা গঠিত নতুন অভিজ্ঞতা, নতুন মডেল এবং নতুন ভোগ ব্যবস্থার ব্যাপক সমৃদ্ধি।

সূত্র : লিলি-হাশিম-তুহিনা, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD