শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

বশেমুরকৃ বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি প্রদর্শনীর উদ্বোধন

হাবিবুর রহমান,গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাতসমূহ ও এর প্রযুক্তি প্রদর্শনের জন্য বিশ্ববিদ্যালয় গেট সংলগ্ন মাঠে স্থায়ীভাবে একটি প্রদর্শনী প্লট তৈরি করা হয়েছে।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘বশেমুরকৃবি প্রযুক্তি প্রদর্শনী’র উদ্বোধন করেন।

তিনি বলেন, এ প্রদর্শনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত বিভিন্ন ফসল ও প্রযুক্তিসমূহ সম্পর্কে জ্ঞান আহরণ ও শিক্ষার জন্য ছাত্র-ছাত্রীসহ আগত পরিদর্শকবৃন্দ বিশেষ উপকৃত হবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের এ প্রদর্শন কর্মসূচির সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে এ কার্যক্রম আরো গতিশীল করার প্রতি আহবান জানান। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ভাইস-চ্যান্সেলর, ট্রেজারার, পরিচালক (গবেষণা) সহ অন্যান্য শিক্ষকবৃন্দ একটি করে বিইউ কুল (আপেল কুল) ও ইপসা পেয়ারা-১ এর চারা রোপন করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD