বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ১০ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা হয়। পরে মার্চ-পাস্ট, শিখা প্রজ্জ্বলন, বেলুন ও পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া। পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোঃ খোরশেদ আলম ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ এবং কানাডার ইউনির্ভাসিটি অব সাসকাচুয়ান এর প্রফেসর ডেভ স্নেইডার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ২০টি ইভেন্টে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।