শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বশেমুরকৃবি পরিদর্শন করলেন জাইকা চীফ রিপ্রেজেন্টেটিভ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি : জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র বাংলাদেশ অফিসের চীফ রিপ্রেজেন্টেটিভ মি. হিতোশী হিরাতা এবং বাংলাদেশ জাপান ফ্রেন্ডশীপ এসোসিয়েশনের চেয়ারম্যান, আমিরুল ইসলাম খান বুলবুলসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল ৯ সেপ্টেম্বর সোমবার দুপুর ২ ঘটিকায় গাজীপুরের সালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া অতিথিবৃন্দকে বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। প্রতিনিধি দলকে অবহিত করণের জন্য বিশ্ববিদ্যালয়ের ড. এম. এ. ওয়াজেদ মিয়া কেন্দ্রীয় গবেষণাগারের ভার্চুয়াল সেমিনার কক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিষয় একটি বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম, পরিচালক (গবেষণা), বশেমুরকৃবি। আনুষ্ঠানিক আলোচনা শেষে প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিসমূহ, লাইব্রেরী, ক্লাসরুমসহ অন্যান্য সুবিধা পরিদর্শন করেন। প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও জাইকার সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, এবেক্স ইন্টারন্যাশনালের চেয়ারম্যান, মোঃ রহমান, জাইকার ডেপুটি প্রোগ্রাম অফিসার মোঃ মেহেদী হাসান, বিশ্ববিদ্যালয়ের ডীনবৃন্দ, সিনিয়র প্রফেসর, বিভাগীয় প্রধানগণ, পরিচালকবৃন্দ, প্রক্টর, প্রভোস্টবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD