শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

ববিতার নামে খোলা ভুয়া ফেসবুক আইডি থেকে মিথ্যা খবর প্রচার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

বরেণ্য চলচ্চিত্রাভিনেত্রী ফরিদা আক্তার পপির (ববিতা) নামে খোলা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে আবারো বিব্রতকর অবস্থায় পড়েছেন তিনি। এই ভুয়া আইডি থেকে তাঁর অসুস্থতার মিথ্যা খবর প্রচারিত হয়েছে। এতে তিনি চরম অস্বস্তি বোধ করছেন।

‘ফরিদা আক্তার ববিতা’ নামের ওই ভুয়াআইডিতে দেয়া এক পোস্টে বাংলা চলচ্চিত্রের এই জীবন্ত কিংবদন্তির হাতে ক্যানোলাসহ ছবি দিয়ে লেখা হয়েছে ‘এবার দেশে এসে বেশির ভাগ সময় ঘরবন্দি হয়ে পড়েছি। তাই অসুস্থতা পিছু ছাড়ছে না।’
ফেসবুকে তাঁর নামে আইডি খুলে কারা এমনটা করছেন- তাও বুঝতে পারছেন না এই অভিনয়শিল্পী। তবে বিষয়টি নিয়ে বেশ বিব্রত ও আতঙ্কিত তিনি।

এ প্রসঙ্গে ববিতা বলেন, ‘জীবনে ফেসবুক ব্যবহার করিনি। অথচ প্রায়ই কোনো অনুষ্ঠানে হাজির হলে আমাকে শুনতে হয়, আপনি তো আমার ফেসবুক বন্ধু। আগেও বলেছি, আবারো জোর দিয়ে বলছি- আমি কখনো ফেসবুক ব্যবহার করিনি, আমার কোনো ফেসবুক অ্যইডিও নেই। কারা যেন আমার নাম ব্যবহার করে ফেসবুক আইডি তৈরি করেছে এবং আমার নাম দিয়ে নানা বিষয় পোস্ট করছে। গত সোমবার জানতে পারলাম সেই ফেক ফেসবুক আইডিতে একটি স্যালাইনযুক্ত হাতের ছবি পোস্ট করে লেখা হয়েছে আমি অসুস্থ। খবরটি পুরোপুরি ভুয়া। আপনাদের দোয়ায় আমি ভালো আছি।’

প্রসঙ্গক্রমে ববিতা আরো বলেন, ‘বছরের বেশির ভাগ সময় ছেলের কাছে কানাডা থাকতে হয়। দেশের বাইরে থাকা অবস্থায় বেশ আগে মেসেঞ্জারে আমার নামের ভুয়া আইডি দিয়ে অনেকের কাছে টাকাও চাওয়া হয়েছিল। পুরো বিষয়টি আমার জন্য ভীষণ অস্বস্তিকর। শুরুতে বিষয়টা পাত্তা দিইনি, এখন তো খুব ভীতিকর লাগছে। অনেক আগে ফেসবুকে দেয়া হয়েছিল, আমি নাকি মারা গেছি! পয়সা কামানোর জন্য তারা এমনটি করছে বলে মনে হয়।

যারা এসব উদ্দেশ্যপ্রণোদিত কাজ করছে, তাদের সতর্ক করে দিয়ে বলতে চাই, এই ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ না করলে শিগগিরই আইনগত ব্যবস্থা নিবো। এ ধরনের বিভ্রান্তিকর খবরে আপনারা মোটেও কান দেবেন না।’- যোগ করেন অভিনেত্রী ববিতা।

১৯৬৮ সালে ‘সংসার’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন ববিতা। এরপর নিয়মিত অভিনয় করেছেন। ক্যারিয়ারে প্রায় ৩০০ চলচ্চিত্রে অভিনয় করা এই শিল্পী আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন অসংখ্য সম্মাননা। অভিনয় থেকে বর্তমানে দূরে আছেন তিনি। সর্বশেষ তিনি অভিনয় করেন ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায়। ভালো গল্প ও চরিত্র না পাওয়ায় অভিনয় করছেন না এই অভিনেত্রী।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD