স্বাধীনতার স্বপক্ষের প্রবাসীরা গত ১৮ই আগষ্ট রবিবার, জার্মানীর ফ্রাংকফুটে গভীর ভাবগাম্ভির্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মোহসিন হায়দার মনি, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল নেসার এর উপস্থিতিতে ১৫ আগস্ট বাঙালি জাতীর শোক দিবস পালন করেন।
১৫ ই আগস্ট ১৯৭৫ সালের দিনটি বঙ্গবন্ধুর নির্মম রক্তপাত যেন চরম ক্ষোভের কান্নার প্রতিধ্বনি। ভোরের ঠিক আগ মুহূর্তে বঙ্গবন্ধুর পরিবারের সবাইকে যখন খুনিরা ব্রাশ ফায়ার করছিল, তখন বৃষ্টি হচ্ছিল, উত্থাপিত আগ্নেয়াস্ত্রের ভয়ে ভীতসন্ত্রস্ত বাংলাদেশের সকলেই শোকে এবং অপ্রত্যাশিত আকস্মিক ঘটনায় স্তব্ধ। ১৫ই আগস্ট স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদত বার্ষিকী।

১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই অন্ধকার রাতে নৃশংস ঘাতকরা সমগ্র বাঙালি জাতির নজিরবিহীন নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা, জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল, শেখ জামাল, কনিষ্ঠ পুত্র শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামালকে হত্যা করে। জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের, এসবির কর্মকর্তা সিদ্দিকুর রহমান, কর্নেল জামিল উদ্দিন আহমেদ। প্রায় একই সময়ে ঘাতকরা বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনির বাসভবনে হামলা চালিয়ে শেখ ফজলুল হক মনি, তার গর্ভবতী স্ত্রী আরজু মনিকে হত্যা করে, তারা বঙ্গবন্ধুর শ্যালক আব্দুর রব সেরনিয়াবাতের বাসায় হামলা করে এবং সেরনিয়াবাতকে হত্যা করে। তার মেয়ে বেবী, ছেলে আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত আবদুল্লাহ বাবু,আব্দুল নাঈম খান রিন্টু ।
জাতি গভীর সমবেদনা ও শ্রদ্ধায় স্মরণ করবে সকল শহীদদের।বঙ্গবন্ধুকে হয়তো শারীরিকভাবে হত্যা করা হয়েছে কিন্তু তার আত্মা অমর। তিনি অনন্তকাল বেঁচে থাকবে। কারণ তিনিই স্বপ্নদ্রষ্টা এবং একটি জাতি রাষ্ট্রের স্থপতি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোহসিন হায়দার মনি , অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন হাফিজুর রহমান আলম।
আরো উপস্থিত ছিলেন ৯০ এর ছাত্র আন্দলনের সৈনিক তৎকালিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নোমান হামিদ, সাবেক নিউ মডেল কলেজের ভিপি জাহিদুল ইসলাম পুলক ,জার্মান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্বাস আলি চৌধুরী , বিশিষ্ট ব্যাবসায়ি সেলিম আমানউল্লাহ ইসলাম , কায়সার উল আলম, জাহাংগীর হোসেন মেহেদি হাসান , খান সিহাব , টিপু ও ব্যাবসায়ী দেলোয়ার জাহীদ বিপ্লব ।
সবাই শুরুতে ১ মিনিট নিরবতা পালন করে। এবং জাতীর জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।