শিরোনাম :
ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা

প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন জেলা প্রশাসক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৯

তোফাজ্জল হোসেন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস (পাঠদান) দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মঈনউল ইসলাম। মঙ্গলবার উপজেলার কুলিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের অন্তত দুই ঘণ্টা ক্লাস নেন তিনি।

হাওরাঞ্চলের ওই বিদ্যালয়টিতে প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৩৪৫ জন শিক্ষার্থী রয়েছে। তাদের পাঠদানে আছেন আটজন শিক্ষক।

জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, ‘শিক্ষার মান ফিরিয়ে আনতে, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ সৃষ্টি, দেশ ও মানবপ্রেেেম উদ্বুদ্ধ করা এবং সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ নেয়া হয়েছে। আমি প্রতিদিন না পারলেও সপ্তাহে অন্তত তিন দিন তিনটি বিদ্যালয়ে ক্লাস নেওয়ার সিন্ধান্ত নিয়েছি। ১০টি উপজেলায় আমাদের ইউএনওদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও তা করবেন।’

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নাহিদা আক্তার, রিতা আক্তার, মোহন মিয়াসহ অনেকেই বলে, ‘স্যারের ক্লাস খুব ভালো লেগেছে। স্যারের ক্লাস সহজেই আমরা বুঝতে পেরেছি। উনার কাছ থেকে আমরা অনেক নতুন বিষয় জানলাম। স্যার বলেছেন, আমাদের ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ পরিবার ও দেশের সম্পদ। স্যারের কথায় আমরা অনুপ্রানিত হয়েছি। তাদের মধ্যে রিতা আরও বলে, ‘ডিসি স্যার বলেছেন, আমরা যেমন আমাদের বাবা-মাকে শ্রদ্ধা করি ও ভালোবাসি, তাঁদের প্রতি দায়িত্ব পালন করি, একইভাবে মাতৃভূমিকে মা হিসেবে দেখতে হবে। আর মানুষকে ভালোবাসতে পারলে সোনার মানুষ হওয়া সম্ভব হবে। এ সময় উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, ইউএনও মোঃ ওয়ালীউল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, প্রাথমিক শিক্ষাকর্মকর্তা স্বপন কুমার সূত্রধরসহ বিদ্যালয়ের শিক্ষক অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD