শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

প্রধানমন্ত্রীর সঙ্গে সালমান-ক্যাটরিনার সাক্ষাৎ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯

জার্মানবাংলা অনলাইন : বলিউডের বড় দুই সুপারস্টার বাংলাদেশে এসেছেন। উপলক্ষ বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করা। সেই অনুষ্ঠানে এসে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তারা সাক্ষাত করবেন না সে কি হয়? প্রেসিডেন্ট বক্সে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। এসময় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মঞ্চে তখন পারফর্ম করছেন খ্যাতিমান কণ্ঠশিল্পী সোনু নিগম।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্ধারিত সময়ের আগেই মঞ্চে এসেছেন তিনি। প্রেসিডেন্ট বক্সে তার জন্য নির্ধারিত মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেন বিপিএলের। বঙ্গবন্ধু কন্যার উদ্বোধন ঘোষণার পরই মিরপুর শের ই বাংলার আকাশে শুরু হয় বর্ণিল আতশবাজি। দর্শকদের হর্ষধ্বনিতে প্রকম্পিত হয় পুরো মাঠ।

রবিবার বিকাল সাড়ে ৫টায় শুরু হয় বঙ্গবন্ধু বিপিএল কনসার্ট। যেখানে শুরুতেই সঙ্গীত পরিবেশন করেন ডি’রকস্টার শুভ। তার পরিবেশনা শেষ হলে মঞ্চে ওঠেন রেশমি মির্জা। এরপর ওঠেন জেমস। জেমসের প্রথম গানটি শেষ না হতেই শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি উদ্বোধন ঘোষণার পর জেমস আবারও শুরু করেছেন কনসার্ট। এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি গাইছেন তার বিখ্যাত ‘মা’ গানটি।

জেমসের পর মঞ্চে উঠবেন কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী মমতাজ। তারপর রাত পৌনে ৮টায় থাকছে সনু নিগামের পরিবেশনা। ৮টা ৩৫ মিনিটে থাকছে লেজার শো, ৯টায় গান গাইবেন কৈলাস খের। সাড়ে ৯টায় মঞ্চে উঠবেন ক্যাটরিনা কাইফ। ৩০ মিনিট চলবে এ বলিউড তারকার পারফরম্যান্স। ১০টায় মঞ্চ মাতাবেন সালমান খান। ক্যাটরিনার সঙ্গে সালমানের ডুয়েট পারফরম্যান্সে শেষ হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। আগামী ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের খেলা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD