শিরোনাম :
সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার

প্রধানমন্ত্রীর পাঠানো গাড়িতে নুর গেলেও গণভবনে যাননি তানহা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৬ মার্চ, ২০১৯

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো আলাদা গাড়িতে গণভবনে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। তার সঙ্গে আছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।

নুর গেলেও গণভবনে যাননি সুফিয়া কামাল হল সংসদের সদস্য লামইয়া তানজিন তানহা। নির্বাচনের ফল কারচুপির অভিযোগে ডাকসুর ফল বাতিল চেয়েছেন তিনি।

তানহা বলেন, নির্বাচনে যখন কারচুপি হলো তখনই আমরা সবাই প্যানেল থেকে বর্জনের ঘোষণা দিয়েছি। তারপর ফলাফল ঘোষণার পর আবার যখন দেখলাম আমি জয়ী হয়েছি তখন আমি এ ফলাফল আর গ্রহণ করতে পারি না। কারণ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যদি তার ভোট দিতে না পারে সেটাও ওই শিক্ষার্থীর সঙ্গে বিশাল অন্যায়। সেজন্য আমি প্রথমে নির্বাচন বর্জন করেছি, পরে পদত্যাগ করেছি। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছি না।

শনিবার দুপুরে নুর নিজে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকাল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ডাকসুর বিজয়ী নেতাদের সাক্ষাৎ করার কথা রয়েছে।

ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর বলেন, ‘প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতে আমরা সবাই অবশ্যই যাবো। এটা তো আর ব্যক্তিগত দাওয়াত নয়। ডাকসু ও হল সংসদে যারা জয়ী তাদের সবাইকে তিনি ডেকেছেন। তিনি দেশের প্রধানমন্ত্রী, আমাদের সবারই প্রধানমন্ত্রী।’

ডাকসুর ভিপি, জিএস ও এজিএসস মোট নেতা ২৫ জন। আর প্রত্যেক হল সংসদের ১৩ জন করে ২৩৪ জন। ডাকসু ও হল সংসদের মোট ২৫৯ জন নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেছেন।

ডাকসুর নব নির্বাচিত সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসিফ তালুকদার বলেন, ‘দীর্ঘ ২৮ বছর পরে অচলায়তন ভেঙে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে সবার ভেতর একটি অন্যরকম উৎফুল্লতা কাজ করবে এটিই স্বাভাবিক। আমার ভেতরও এটি কাজ করছে।’

তিনি আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টা ও আন্তরিক ইচ্ছা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় সুন্দরভাবে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবাই উৎফুল্ল, খুশি ও আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পাওয়া আমাদের জন্য একটি বড় পাওয়া।’

ডাকসুর এই নেতা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার ওপর যে আস্থা রেখেছে আমি আমার কাজের মাধ্যমে তাদের সেই আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো।’

বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ভিপি শহিদুল হক শিশির বলেন, ‘আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করছি। ছাত্রদের কথা শোনার জন্য প্রধানমন্ত্রী ডেকেছেন এটা ভালো লাগছে।’

এদিকে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ডাকসু ভবনের ভিপি রুমের চাবি নিয়েছেন ডাকসু’র নব নির্বাচিত ভিপি নুরুল হক নুর। এর বাইরে জিএস গোলাম রাব্বানী ও এসজিএস সাদ্দাম হোসাইনসহ ডাকসু নেতারা তাদের কক্ষের চাবি বুঝে নিয়েছেন।

কর্মচারী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবারই নবনির্বাচিত ডাকসু ভিপি নুরুল হক নুরসহ ডাকসু’র নেতারা ডাকসু ভবনের নিজ কক্ষের চাবি বুঝে নিয়েছেন।

দীর্ঘ ২৮ বছর পর সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পেয়েছে ডাকসু। দীর্ঘদিন অচলাবস্থায় পড়ে থাকা কক্ষগুলো রঙচঙ দিয়ে ঝকঝকে তকতকে করলেও এখনও বসার চেয়ার টেবিল বসানো হয়নি। শুধু নথিপত্র রাখার জন্য আলমারি আনা হয়েছে। সেগুলো রাখা হয়েছে ভিপি-জিএসের কক্ষেই।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডাকসু’র ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী ও এজিএস সাদ্দাম হোসাইনসহ সম্পাদক পরিষদের নির্বাচিত নেতারা ডাকসু ভবনে আসেন এবং কক্ষগুলো ঘুরে দেখেন। পরে নিজ কক্ষগুলোর চাবি বুঝে নেন তারা।

আগামী সোমবার সকালে মিস্ত্রী এনে নিজের পছন্দ মতো কক্ষগুলো তৈরি করে নেবেন বলেও জানা গেছে।

প্রসঙ্গত, হল সংসদের ২৩৪ এবং ডাকসুর কেন্দ্রীয় ২৫ জনসহ ২৫৯ জন শনিবার গণভবনে গেলেন। এর পাশাপাশি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক শোভনের সঙ্গে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতিসহ সংগঠনটির অনেক নেতা গণভবনে গেছেন।

দীর্ঘ ২৮ বছর পর গত ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভোট বর্জন করেও ভিপি পদে নির্বাচিত হয়েছেন নুরুল হক নুর। সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের গোলাম রাব্বানী। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হয়েছেন সাদ্দাম হোসেন। ডাকসুর মোট ২৫টি পদের মধ্যে ২৩ টিতেই ছাত্রলীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। ১৮টি হল সংসদের মধ্যে ১২ টিতে ভিপি পদে জয়ী হয়েছে ছাত্রলীগ। বাকি ছয়টি হলে ভিপি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

তবে বস্তাভর্তি সিলমারা ব্যালট উদ্ধারের ঘটনায় এবং বিভিন্ন অনিয়ম ও কারচুপির অভিযোগে ভোটের দিন দুপুরেই ছাত্রলীগ ছাড়া বাকি সাত প্যানেলের শিক্ষার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। পরদিন নতুন নির্বাচনের দাবিতে কর্মসূচি ঘোষণা করে বাম জোটসহ পাঁচটি প্যানেল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD