শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

প্রথম অগ্রাধিকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা: স্বরাষ্ট্র উপদেষ্টা

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমার প্রথম অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ তথা স্বাভাবিক রাখা। আর কৃষি মন্ত্রণালয়ে প্রথম অগ্রাধিকার হচ্ছে কৃষি উৎপাদন বাড়িয়ে বিপুল জনগোষ্ঠীর এ দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা

উপদেষ্টা আজ রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস (Gwyn Lewis) এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

বৈঠকের বিষয়ে উপদেষ্টা বলেন, বিদ্যমান পরিস্থিতিতে জাতিসংঘ কি ধরনের সাহায্য ও সহযোগিতা করতে পারে এবং সরকার কোন কোন সেক্টরে সহযোগিতা চাচ্ছে- সে বিষয়ে প্রধানত কথা হয়েছে। তিনি বলেন, জাতিসংঘ থেকে ‘ফ্যাক্ট ফাইন্ডিং মিশন’ পাঠানোর সময় তাঁরা আমাদের থেকে কি ধরনের সাহায্য পাবে ও তাঁরা আমাদেরকে কিভাবে সাহায্য করতে পারে- সেসব বিষয়ে আলোচনা হয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, রোহিঙ্গাদের জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। ফলে আমাদের দেশের ওপর চাপ সৃষ্টি হয়েছে। উপদেষ্টা বলেন, জাতিসংঘ এ বিষয়ে আমাদের সাহায্য করে যাচ্ছে। তারা যেন ভবিষ্যতে আরো সহযোগিতা বৃদ্ধি করে- সে বিষয়েও কথা হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেন, সুরক্ষা ও সেবা বিভাগের সিনিয়র সচিব মোঃ মশিউর রহমান এনডিসি, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দপ্তরের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD