শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

প্রকাশ্যে চুমু বা আলিঙ্গন করলেই জেল-জরিমানা!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮
 ডেস্ক রিপোর্ট: ভারতের কলকাতায় মেট্রোতে আলিঙ্গনরত অবস্থায় থাকার অপরাধে শহরের এক যুগলের কপালে গত সোমবার গণপ্রহার জুটেছে। আর এ ঘটনা ঘটিয়েছে সম্মিলিত একদল প্রতিবাদী প্রৌঢ়। এ ঘটনা নিয়ে প্রতিবাদের ঝড় এখনো থামেনি। এই ঘটনায় নীতি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রগতিশীলরাও। রক্ষণশীল ভাবনায় বিশ্বাসী কেউ কেউ বলছেন, আলিঙ্গন একটি ব্যক্তিগত বিষয়, তা প্রকাশ্য দিবালকে জাহির না করাটাই শ্রেয়। তাঁরা মনে করেন, মেট্রোতে আলিঙ্গন করা অপরাধ এবং তার জন্য ওই যুগল উচিত শিক্ষা পেয়েছে। এখন অনেকেরই প্রশ্ন, জনসমক্ষে প্রিয়জনকে জাপটে ধরা কি অপরাধ? এতে কি ‘অভিযুক্ত’দের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়?

এর উত্তরে কী বলছে দিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, পুণে, লখনউ, আমদাবাদ তা জানিয়ে দিয়েছে জিনিউজ-

দিল্লি- ভারতের রাজধানীতে প্রেমিক যুগলরা প্রকাশ্যে আলিঙ্গনরত অবস্থায় ধরা পড়লে ৫০ টাকা জরিমানা করে পুলিশ। অনেক সময়ই পুলিশি হেনস্থার সম্মুখীন হয় যুগলরা। বাড়িতে জানিয়ে দেওয়ার হুমকি দিয়ে ঘুষও নেয় পুলিশ।
মুম্বাই- কোনো যুগলকে প্রকাশ্যে চুমু অথবা আলিঙ্গনরত অবস্থায় পাকড়াও করলে ১৯৫১ সালের বম্বে পুলিশ আইন অনুযায়ী মামলা রুজু করতে পারে পুলিশ।
কলকাতা- যৌন অভিব্যক্তি নিয়ে কোনো যুগল প্রকাশ্যে চুমু অথবা আলিঙ্গন করলে তা আইনত অপরাধ। নন্দনের মতো সংস্কৃতির পীঠস্থানে চুমু অথবা আলিঙ্গন কোনো অপরাধ নয়। তবে কোনো ‘লাভার পয়েন্টে’ চুমু অথবা আলিঙ্গনে কোনো প্রতিবেশীর আপত্তি থাকলে সে ক্ষেত্রে আইনি ব্যবস্থা নিতে পারে পুলিশ।
বেঙ্গালুরু- প্রকাশ্যে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়লে এই শহরের পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে। চেন্নাই-
এই প্রাচীন শহর প্রেমিকদের স্বর্গরাজ্য। আলিঙ্গনে এই শহর একেবারেই উদার। হায়দরাবাদ- নিজামের এই শহর এখনো রক্ষণশীল ভাবনায় বিশ্বাসী। যুগলদের অতি ঘনিষ্ঠতায় বেড়ি পরাতে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হয়।
পুণে- প্রকাশ্যে চুমু অথবা আলিঙ্গনে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারা অনুযায়ী অশ্লীলতার অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারে পুলিশ। দোষ প্রমাণ হলে কারাদণ্ডও হতে পারে। লখনউ- প্রকাশ্যে চুমু অথবা আলিঙ্গনে লখনউতে কোনো নির্দিষ্ট আইনি বাধা নেই।
আমেদাবাদ- বিপি আইন ১১০ অনুযায়ী গুজরাটে প্রকাশ্যে চুমু এবং আলিঙ্গন বেআইনি।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD