শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশ্যে এলো ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা

জিবিসি নিউজ, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ মে, ২০২৫
বুধবার সংগঠনটির ঢাবি শাখার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না এবং সেক্রেটারি আফসানা আক্তারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদের কাছে স্মারকলিপি প্রদান করে। ছবি: সংগৃহীত

* ১১ দাবিতে উপাচার্যের কাছে সংগঠনটির স্মারকলিপি পেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদকে ১১ দফা দাবিতে স্মারকলিপি প্রদানের মাধ্যমে প্রকাশ্যে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার সংগঠনটির ঢাবি শাখার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না এবং সেক্রেটারি আফসানা আক্তারসহ সাত সদস্যের একটি দল উপাচার্যের কার্যালয় সংলগ্ন আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্যের হাতে স্মারকলিপি তুলে দেন। পরে সাংবাদিকদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রæপে আফসানা আক্তার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান।

সাবিকুন্নাহার তামান্না ১৯-২০ সেশনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের কবি সুফিয়া কামাল হল এবং সেক্রেটারি আফসানা আক্তার একই বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কুয়েত মৈত্রী হলের ছাত্রী।

সংগঠনটির ১১ দাবির মধ্যে রয়েছে- ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারকরণ, পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবারের সহজলভ্যতা নিশ্চিত করা; নারী শিক্ষার্থীদের পর্যাপ্ত কমনরুম, নামাজের স্থান ও ওযু খানার ব্যবস্থা করা, মাতৃত্বকালীন সময়ে সহযোগিতা করা; আবাসন সংকট নিরসন, অনাবাসিক শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে হলে প্রবেশের অনুমতি, যৌন হয়রানিমুক্ত ক্যাম্পাস, হলভিত্তিক মেডিসিনের সুব্যবস্থা, ছাত্রী হলে যাতায়াতের বাস বৃদ্ধি করা, ক্যাম্পাস এরিয়াকে ফ্রি স্মোকিং জোন করা।

স্মারকলিপি প্রদানের বিষয়ে সাবিকুন্নাহার তামান্না বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতন নিপীড়নের কারণে দীর্ঘদিন ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। ৫ আগস্ট-পরবর্তী সময়ে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ক্যাম্পাসে আমরা কাজ শুরু করার চেষ্টা করেছি।’

সেক্রেটারি আফসানা আক্তার বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য কাজ করেছি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা সবচেয়ে বড় ভিক্টিম ছিলাম।’

আফসানা বলেন, ‘আমরা আশা করছি, নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও সম্মানজনক পরিবেশ তৈরির লক্ষ্যে ঢাবি প্রশাসন দ্রæততম সময়ের মধ্যে কার্যকরী ব্যবস্থা নেবে।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD