শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

পুলিশের কিছু সদস্য দানবে পরিণত হয়েছে : ড. কামাল হোসেন

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: শনিবার, ২২ আগস্ট, ২০২০
গণফোরামের আহ্বায়ক কমিটির প্রধান ড. কামাল হোসেন

কেন্দ্রীয় নেতা আইনজীবী মুহসিন রশীদের চেম্বারে গণফোরামের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গণফোরামের সাংসদ মোকাব্বির খান। আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা রেজা কিবরিয়া, আ ও ম শরিফ উল্ল্যা, মোশতাক আহম্মেদ, সেলিম আফার, মো. ইসমাইল, হারুন তালুকদার প্রমুখ।

গণফোরামের আহ্বায়ক কমিটির প্রধান ড. কামাল হোসেন বলেছেন, মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের হত্যাকাণ্ড দেখিয়ে দিয়েছে পুলিশের কিছু সদস্য দানবে পরিণত হয়েছে। দলীয়করণ, বিচারবহির্ভূত হত্যা, ভোট ডাকাতিসহ অনৈতিক কর্মকাণ্ডে পুলিশকে ব্যবহারের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আজ শনিবার দলের কেন্দ্রীয় কমিটির সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে ড. কামাল হোসেন এ কথা বলেন। গণফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

গণফোরাম প্রধান বলেন, দেশের সব সমস্যা সমাধানের জন্য জাতীয় ঐক্যকে আরও জোরদার করতে হবে। জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।

ড. কামাল হোসেন বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। একদিকে করোনায় মানুষ মারা যাচ্ছে অন্যদিকে করোনাকে নিয়ে সরকারের প্রশ্রয়ে দুর্নীতি হচ্ছে। এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা সরকার নিচ্ছে না। এবার বন্যায় ও নদী ভাঙনে কৃষকদের ফসল নষ্ট হয়েছে, মানুষের ঘরবাড়ি, জমি, স্কুল-কলেজ নদীতে বিলীন হয়ে যাচ্ছে। কোনো সরকারই বন্যা, নদী ভাঙনের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD